আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ফের মিয়ানমারের মিথ্যাচার

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ফের মিয়ানমারের মিথ্যাচার


দ্বিতীয় দফায় রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার তথ্য দিয়ে এগার দিনের মাথায় নতুন করে মিথ্যাচার করেছে মিয়ানমার। দেশটি দাবি করছে, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪১৪ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে। সম্প্রতি ১৭ জনকে ফিরিয়ে নেয়ার কথা দাবি করেছিল দেশটি।

শুক্রবার ঢাকার মিয়ানমার দূতাবাস তাদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

মিয়ানমারের দূতাবাস ফেসবুক পেজে ছবি দিয়ে ১৭ রোহিঙ্গা শরণার্থীর দেশে ফেরার তথ্য দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, দেশটির তাং পিয়ানো লেটো রিসেপশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশ থেকে তারা মিয়ানমারে ফিরেছেন। প্রত্যাবাসনকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফিরে যাওয়া রোহিঙ্গাদের অভিবাদন জানান।

মিয়ানমারের দাবি, এখন পর্যন্ত ৪১৪ রোহিঙ্গা শরণার্থী তাদের নিজ ভূমে ফিরে গেছেন। তাদের থাকা-খাওয়াসহ সবধরনের সুবিধা দিচ্ছে দেশটি। তবে তাদের রাখাইনে না পাঠিয়ে ক্যাম্পেই রাখা হয়েছে।

দূতাবাস পেজে আরও জানানো হয়, মিয়ানমার সরকার শরণার্থীদের নিরাপদ, স্থায়ী ও মসৃণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘকে পূর্ণ সহযোগিতা দিয়ে যাবে।

এর আগে গত ২২ অক্টোবর ঢাকার মিয়ানমার দূতাবাস একইভাবে ২৯ জনকে প্রত্যাবাসনের কথা জানিয়েছিল। পরে অবশ্য এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় মিয়ানমারের এই মিথ্যাচারের প্রতিবাদ জানায়।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মিয়ানমারের রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার বিষয়ে কথা বলেন। একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরে যায়নি বলে মন্তব্য করেন মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেছেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য মিয়ানমার যে দাবি করেছে, সেটা যাচাই-বাছাই করে গণমাধ্যমকে জানানো হবে।

মিয়ানমারের এই মিথ্যাচার নতুন নয়। রোহিঙ্গা ইস্যুতে তারা বিভিন্ন সময় মিথ্যাচার করে এসেছে। সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশটি বঙ্গোপসাগরে বাংলাদেশের দ্বীপ সেন্টমার্টিনের কিছু অংশ নিজের ভূমি বলে দাবি করে। পরে অবশ্য দেশটির দূতকে ডেকে প্রতিবাদ জানানোর পর সেই দাবি প্রত্যাহার করে নেয়।

২০১৭ সালের আগস্ট থেকে গণহত্যা ও নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসে আশ্রয় নিতে থাকে। আগেও বিভিন্ন সময় কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। সবমিলিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশে রয়েছে। তাদেরকে ফেরাতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। মানবিক দিক বিবেচনায় তাদের আশ্রয় দেয়া হলেও এখন রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত