আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইরাকে শিয়া সুন্নি রাজনীতির বিরুদ্ধে একজোট জনতা

ইরাকে শিয়া সুন্নি রাজনীতির বিরুদ্ধে একজোট জনতা

 ইরাকে কয়েক বছর ধরে কিছুদিন পরপরই বিক্ষোভ হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত মাসে ফের শুরু হয় বিক্ষোভ। এক মাসেরও বেশি সময় ধরে এই বিক্ষোভ মূলত অনুষ্ঠিত হচ্ছে শিয়া এলাকাগুলোতেই।

রাজধানী বাগদাদ ছাড়া সুন্নি কিংবা কুর্দি অধ্যুষিত অঞ্চলে এখনও তেমন একটা ছড়ায়নি। কিন্তু এটা আসলে কোনো শিয়া বিদ্রোহ নয়।

আন্দোলনের প্রকৃতি ও বিক্ষোভকারীদের বহন করা বিভিন্ন প্রতীক ও স্লোগানগুলো দেখলেই সেটা স্পষ্ট। এই আন্দোলনে শিয়া নেতাদের উপস্থিতিও খুব একটা নেই। শিয়া-সুন্নি রাজনীতির যে বিভাজন মূলত তাকে চ্যালেঞ্জ জানাতেই একজোট হয়েছে জনতা।

এ আন্দোলনে সরকারের সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে একদিকে যেমন সমাজের বেকার যুবকরা যোগ দিয়েছে, অন্যদিকে তাতে সমর্থন দিচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধিরা।

মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রধানত শিয়া ও সুন্নি- এই দুই সম্প্রদায় নিয়ন্ত্রিত ইরাকের রাজনীতি। ক্ষমতাসীন সরকারও উভয় সম্প্রদায়ের ঐকমত্যের ভিত্তিতে চলছে।

কিন্তু এ ব্যবস্থায় সাধারণ জনগণকে ধর্মীয় ও জাতিগত পরিচয়ে দেখা হয়। প্রভাবশালী গোষ্ঠীগুলো তাদের নিজ নিজ পরিচয় রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে। তৈরি হয়েছে এলিট শ্রেণি। এতে রাজনৈতিক বিভাজন আগের চেয়ে আরও বেড়েছে।

ফলে বৃহত্তর জনগোষ্ঠী একপেশে হয়ে নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিবেদন মতে, ধর্মভিত্তিক এলিট শ্রেণির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতেই একটা সামাজিক আন্দোলন গড়ে তুলেছে সাধারণ ইরাকিরা।

কয়েক বছর ধরে যে ধরনের বিক্ষোভ বা আন্দোলন হচ্ছে, এবারের আন্দোলন সেগুলো থেকে অনেকটাই আলাদা। এবারের বিক্ষোভ হয়েছে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে। এই বিক্ষোভ কারও ডাকে হয়নি।

কোনো সংগঠন, কোনো দল বা গ্রুপ এর আয়োজন করেনি। গত মাসের শুরুতে রাজধানী বাগদাদের রাজপথে যে বিক্ষোভ শুরু হয়, সেটা মূলত সরকারি সেবার অপ্রতুলতা ও বেকার সমস্যার মতো বিভিন্ন আর্থসামাজিক দাবিকে কেন্দ্র করে।

সরকারের ব্যাপক দমন-পীড়ন সত্ত্বেও প্রতিদিনই এ আন্দোলন বিস্তৃত হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে সঙ্গে মধ্যবিত্ত শ্রেণি এতে যোগ দিয়েছে। এর মধ্যে যেমন শিয়ারা রয়েছে, তেমনিভাবে সুন্নি ও কুর্দিরাও রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত