আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৪০

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৪০

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের
বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারাগেছে অন্তত ১৪০ জন। এছাড়াও গত দুই সপ্তাহেদেশটিতে প্রায় এক লক্ষ মানুষ ঘর ছেড়ে অন্যযায়গায় আশ্রয় নিয়েছেন। শিশুদের মানবিকসহায়তার কাজ করা জাতিসংঘের সংস্থাইউনিসেফ মঙ্গলবার এসব তথ্য দিয়েছে। এদিকেবিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত কয়েকদিনে দেশটিতে ৫৪০ জনের বেশি মানুষ নিহতহয়েছে। খবর বিবিসি ও আল জাজিরা’র।ইন্টারন্যাশনাল কমিটি ফর দ্য রেড ক্রসের(আইসিআরসি) ইয়েমেন শাখার প্রধান রবার্টঘোসেন বলেন, গত কয়েক দিনের সংঘর্ষে ‘ভুতুড়ে’নগরীতে পরিণত হয়েছে এডেন।হাসপাতালগুলোতে অনেক মৃতদেহ আসছে অথবাঅনেকে হাসপাতালে এসে মারা যাচ্ছেন।এখাকার হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিত্সাসামগ্রী ও জনবল নেই। এডেনে চিকিত্সাসহায়তা জরুরি হয়ে পড়েছে।জাতিসংঘের মুখপাত্র রজত মোদক গণমাধ্যমেরকাছে বলেন, ঘর ছাড়া মানুষের বেশিরভাগইনারী ও শিশু। আর ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলেযাওয়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে আল ধাল,আবিয়ান, আমরান, সাদা, হাজ্জা এইএলাকাগুলোতে। এরা সাধারণত আত্মীয় স্বজনদেরকাছে গিয়ে আশ্রয় নিয়েছে। ইউনিসেফের পক্ষথেকে বলা হয়েছে, গত ২৬ মার্চ থেকে অন্তত৭৪ শিশু নিহত এবং ৪৪ জন বিকলাঙ্গ হয়েছে।তবে তারা মনে করছেন এ সংখ্যা আরো বেশিহবে।ইউনিসেফের ইয়েমেন প্রতিনিধি জুলিয়েনহার্নেইস বলেন, দুই পক্ষের যুদ্ধের কারণেসবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে শিশুদের।তাদের রক্ষার জন্য যা যা পদক্ষেপ নেয়াহয়েছে তার থেকে আরো অনেক বেশি কিছু করতেহবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ীএই শিশুদের রক্ষার জন্য উভয় পক্ষকেই কার্যকরপদক্ষেপ নিতে হবে। গত ২৪ ঘণ্টায় হুতিবিদ্রোহী এবং প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুরহাদির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৪০ জননিহতের পর এ মন্তব্য করলেন জুলিয়েনহার্নেইস।হুতি বিদ্রোহীদের মুখপাত্র মোহাম্মেদ আলবুখাইতি বলেন, গত ২৪ ঘণ্টায় ঠিক কত সংখ্যকবেসামরিক মানুষ হতাহত হয়েছে তা আমরাঅনিশ্চিত। সৌদি বাহিনী খাদ্য গুদামগুলোতেহামলা চালানোর কারণে মানবিক পরিস্থিতিখারাপের দিকে যাচ্ছে।আইসিআরসির মুখপাত্র সিতারা জাবিন বলেন,ইয়েমেনের মানবিক পরিস্থিতি ক্রমান্বয়েখারাপের দিকে যাচ্ছে। সোমবার ইয়েমেনেররাজধানী সানায় যাত্রী বহনকারী একটিবিমান অবতরণ করতে পারলেও সেখানে কার্গোবিমান অবতরণ করার মতো কোন পরিস্থিতিনেই। অথচ সেখানকার হাজারো মানুষের এখনমানবিক সহায়তা দরকার। তবে সবচেয়ে খারাপঅবস্থা এডেনে। সেখানে পরিস্থিতি খুবইনাজুক।সৌদি নেতৃত্বাধীন আরব জোট গত ২৬ মার্চথেকে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে।হামলা পর থেকে হুতি বিদ্রোহীরা বিমানহামলা বন্ধের শর্তে আলোচনায় বসার আহবানজানিয়ে আসছে।

শেয়ার করুন

পাঠকের মতামত