আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এ কেমন মানবিকতা!

এ কেমন মানবিকতা!

২৫ বছরের আলী ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলায় নির্মিতব্য দেশটির সবচেয়ে বড় আটককেন্দ্রে ইলেকট্রেশিয়ান হিসেবে কাজ করছেন। কাজের ফাঁকে বিশ্রাম নিতে আশ্রয় কেন্দ্রের হাসপাতালে বসেছিলেন তিনি।

আল-জাজিরার সাংবাদিককে তিনি বলেন, ‘আজ আমি এখানে কাজ করছি। কাল এটাই হতে পারে আমার দুলাভাইয়ের জন্য কারাগার। এটা আমার বোনের পরিবারকে ধ্বংস করে ফেলবে’।

গত বছর আসামে প্রকাশিত জাতীয় নাগরিক পঞ্জিতে নাম আসেনি আলীর দুলাভাইয়ের। ওই নাগরিক পঞ্জিতে ১৯ লাখ মানুষকে ‘অবৈধ অভিবাসী’ বলে আখ্যা দেওয়া হয়েছে। নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে তাদেরকে হয় আটককেন্দ্রে নতুবা বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

রাজধানী দিসপুর থেকে ১২৬ কিলোমিটার দূরে গোয়ালপাড়ার মাতিয়া গ্রামে প্রায় দুই দশমিক আট হেক্টর জমির ওপর নির্মাণ করা হয়েছে আটককেন্দ্রটি। এতে তিন হাজার লোককে একসঙ্গে রাখা সম্ভব। দুর্গম গোয়ালপাড়ার এই আটককেন্দ্রের তিন দিকে রয়েছে বিরান ভূমি । আর সামনের অংশে রয়েছে প্রধান শহর গুয়াহাটি থেকে আটক কেন্দ্রে আসার রাস্তা।

আটককেন্দ্রে আসার সড়কের এক পাশে রয়েছে ‘ভুতের পাহাড়’ হিসেবে পরিচিত পাহাড়ি এলাকা। স্থানীয়দের মধ্যে প্রচলিত কাহিনী অনুযায়ী, শতাব্দি আগে এই পাহাড়ি অঞ্চলের রাজত্ব করতো ভুতেরা। কোনো মানুষের জন্য এটি পার হওয়ার অনুমতি ছিল না।

গুলাম নবী নামে এক শ্রমিক বলেন, ‘আমি এখানে তেমন পরিস্থিতি অনুভব করছি। এই আটককেন্দ্রে একবার যাকে পাঠানো হবে সে আর আর ফিরে আসবে না’।

আটককেন্দ্রের সুউচ্চ প্রাচীরের দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, ‘এক জন মানুষকে জনগোষ্ঠী, তার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন রেখে বিশাল প্রাচীরের মধ্যে আবদ্ধ রাখা কেমন মানবিকতা?’

আটককেন্দ্রে হাসপাতাল ছাড়াও রয়েছে স্কুল, বিনোদন কেন্দ্র, রান্নাঘর এবং নারী ও পুরুষদের জন্য পৃথক আবাসন।

আসাম পুলিশ হাউজিং বোর্ডের প্রকৌশলী ও আটককেন্দ্র নির্মাণের দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তা রবিন্দ্র দাস বলেন, ‘ছয় ফুট উচ্চতার লাল দেয়াল দিয়ে নারী ও পুরুষ বন্দীদের থাকার জায়গা পৃথক করা হয়েছে। পুরুষদের জন্য চার তলা বিশিষ্ট ১৩ টি ব্লক থাকবে এবং নারীদের জন্য একই আয়তনের দুটি ব্লক থাকবে। পুরো এলাকাটি দুটি দেয়াল দিয়ে ঘেরা থাকবে। ভেতরেরটি হবে ২০ ফুট উচ্চতার এবং বাইরেরটি হবে ছয় ফুট উচ্চতার’।

নিরাপত্তা ব্যবস্থা হিসেবে আটককেন্দ্রে ছয়টি পর্যবেক্ষণ টাওয়ার থাকবে। রাতে নজরদারির জন্য এসব টাওয়ারে বসানো হবে ১০০ মিটার উচ্চতায় হাই-বিম লাইট।

নয়া দিল্লির জওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক তানভির ফজল বলেন, ‘এটা সহজেই বোঝা যায় যে, অমুসলিমরা যদি নাগরিক পঞ্জি থেকে বাদ পড়ে যায় তাহলে তারা সংশোধিত নাগরিকত্ব আইনের আশ্রয় নিতে পারবে। তাই আটককেন্দ্রে যাওয়ার জন্য কেবল বাকী থাকে মুসলিমরা’।

শেয়ার করুন

পাঠকের মতামত