আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মাত্র ৩০ হাজার রুপিতে সালমানের জামিন

মাত্র ৩০ হাজার রুপিতে সালমানের জামিন

ইচ্ছাকৃত নরহত্যার দায়ে ‘সাল্লু’খ্যাত বলিউডের জনপ্রিয় তারকা সালমান খানের সাজা স্থগিতের পর শুক্রবার তাকে জামিনও দিয়েছেন মুম্বাই হাইকোর্ট। কিন্তু তার জামিনের বন্ড মূল্য মাত্র ৩০ হাজার রুপি। এত বড় আইকনের জামিনের বন্ড মূল্য এত কম নিয়ে ভারতের মিডিয়াতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।  

২০০২ সালে মুম্বাইয়ের বান্দ্রার রাস্তায় ঘুমন্ত মানুষের ওপর গাড়ি চালিয়ে একজনকে হত্যা ও চারজনকে আহত করার ‘রান অ্যান্ড হিট’ মামলায় বুধবার পাঁচ বছরের সাজা হয় সালমানের। ওই দিনই তাকে দুই দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে শুক্রবার মামলার নতুন দিন ধার্য করেন মুম্বাই হাইকোর্ট।

আজ (শুক্রবার) তার ওই সাজা স্থগিত করে আদালতে হাজির হয়ে তাকে জামিন নিতে বলেন মুম্বাই হাইকোর্টের বিচারক। সালমানের পক্ষে আইনি লড়াই করেন আইনজীবী অমিত দেশাই। তিনি আদালতকে জানান, ওই ঘটনার দিনে গাড়িতে কামাল খান নামে আরো একজন উপস্থিত ছিলেন। তার শুনানি নেওয়া হয়নি।

হাইকোর্টে এ শুনানির বিচারক রাষ্ট্রপক্ষের আইনজীবীকে প্রশ্ন করেন, কেন কামাল খানের সাক্ষ্য গ্রহণ করা হয়নি? তারপর বিভিন্ন যুক্তি-তর্ক শেষে আদালত সালমানের রায় স্থগিত করে ১৫ জুন ওই মামলার নতুন শুনানির তারিখ ঘোষণা করেন বিচারক।

এরপর মাত্র ৩০ হাজার রুপির বিনিময়ে তাকে জামিন দেওয়া হয়। তবে বিদেশ ভ্রমণের জন্য আদালতের অনুমতি নিতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। এ শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন সালমানের ভাই আরবাজ খান, বোন আলভিরা, ম্যানেজার রেশমা এবং সালমানের পারিবারিক বন্ধু বাবা সিদ্দিক।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বরের রাতে বান্দ্রার ফুটপাথে ঘুমন্ত পাঁচজনকে পিষে দেয় সালমানের বিলাসবহুল এসইউভি। সেই দুর্ঘটনায় মারা যান নুরুল্লাহ মেহবুব শরিফ নামে এক ব্যক্তি। আহত হন আরো চারজন। দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াইয়ের পর বুধবার বলিউড তারকা সালমানকে দোষী সাব্যস্ত করে মুম্বাই দায়রা আদালত। বিচারক ডি ডাব্লিউ দেশপাণ্ডে সালমান খানের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দেন। হাইকোর্টে সালমানের হয়ে আপিল করেন ভারতের খ্যাতনামা আইনজীবী হরিশ সালভে।

শেয়ার করুন

পাঠকের মতামত