আপডেট :

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

সুষমা স্বরাজকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

সুষমা স্বরাজকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আওমী সরকারের সাফল্যের ধারা

ভারতের লোকসভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল সীমান্ত চুক্তি বিল পাস হওয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে ফোনালাপে শেখ হাসিনা তাকে এ অভিনন্দন জানান।
 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত আটটা ৩২ মিনিট থেকে প্রায় ১০ মিনিট  বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয়।
 
ফোনালাপে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৪ সালের বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী চুক্তি এবং ২০১১ সালে আমার (বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সাথে তত্কালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের চুক্তির ধারাবাহিকতায় বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে স্থল সীমান্ত চুক্তি বিল পাস হয়েছে। এ জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেখ হাসিনা ভারতের সকল রাজনৈতিক দল, ভারত সরকার, লোকসভা ও রাজ্যসভার সকল সদস্য ও ভারতের আপামর জনগণকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। এ সময় সুষমা স্বরাজ সামনের দিনগুলোতে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ দুই বন্ধুপ্রতিম দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 
প্রসঙ্গত, গত মঙ্গলবার স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রস্তাবে অনুমোদন করে ভারতের মন্ত্রিসভা। পরের দিন বাংলাদেশের কাছে বহু প্রতীক্ষিত সীমান্ত বিল পাস হয় ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভায়। বৃহস্পতিবার লোকসভায় স্থল সীমান্ত চুক্তি বিল সর্বসম্মতভাবে পাস হয়।


শেয়ার করুন

পাঠকের মতামত