আপডেট :

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

২০ দিনের বেশি যুদ্ধ করার সামর্থ্য নেই ভারতের !

২০ দিনের বেশি যুদ্ধ করার সামর্থ্য নেই ভারতের !

যুদ্ধ ২০ দিনের বেশি স্থায়ী হলে ভারতের পরাজয় নিশ্চিত! কারণ এর চেয়ে বেশি সময় ধরে

প্রতিরোধ করার মতো রসদ নেই উদীয়মান এ পরাশক্তির।

খোদ ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (ক্যাগ) প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, এই মুহূর্তে ভারতের সঙ্গে কোনো শত্রুদেশের যুদ্ধ

বাঁধলে দেশটির সামরিক বাহিনী সেই যুদ্ধ দীর্ঘদিন ধরে চালাতে পারবে না।

ক্যাগের রিপোর্ট বলছে, ভারতের অস্ত্রভাণ্ডারে যা মজুত রয়েছে, তা দিয়ে ২০ দিনের বেশি যুদ্ধ

চালানো সম্ভব নয়।

রিপোর্টে সুপারিশ করা হয়েছে, এক্ষেত্রে অস্ত্রভাণ্ডারের এই অপ্রতুলতার দ্রুত মোকাবিলা করতে হবে।

এমন পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত রাখতে হবে যাতে অন্তত ৪০ দিন যুদ্ধ চালানো সম্ভব।

সামরিক বাহিনীর ভাণ্ডারে যে বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে, তার ৫০ শতাংশই প্রথম ১০ দিনে শেষ

হয়ে যাবে।

এই অবস্থার জন্য রাষ্ট্রায়ত্ত অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের (ওএফবি) অপারগতাকেই দায়ী করা হয়েছে।

শুধু তাই নয়। দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট (এলসিএ) ‘তেজস’ নিয়ে যে

রিপোর্ট পেশ করেছে ক্যাগ, তাও ভারতের জন্য উদ্বেগজনক। বয়স হয়ে যাওয়া রুশ-নির্মিত মিগ

যুদ্ধবিমানগুলোকে এই তেজস বিমান দিয়েই প্রতিস্থাপন করতে চলেছে ভারতীয় বিমানবাহিনী।

সম্প্রতি, এর জন্য ১৩ হাজার ৩৯০ কোটি রুপি বরাদ্দ করেছে কেন্দ্র।

৬৩-পাতার রিপোর্টে বলা হয়েছে, ‘তেজস-মার্ক ওয়ান’ বিমানটিতে অন্তত ৫৩টি প্রধান ত্রুটি রয়েছে,

যা ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে বিমানচালকদের সমস্যায় ফেলতে পারে, এমনকি প্রাণঘাতী প্রমাণিত হতে

পারে।

ক্যাগ আরও জানিয়েছে, বারবার তেজস প্রকল্পটি বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে

বিমানবাহিনীকে বাধ্য হয়ে অন্য বিমানগুলোর অত্যাধুনিকীকরণ করতে হয়েছে। এর ফলে সরকারের

২০ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছে।

তবে, ক্যাগের রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন,

ভারত নিরাপদ রয়েছে এবং থাকবে।

শেয়ার করুন

পাঠকের মতামত