আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

করোনায় মৃত্যুতে স্পেনকে টপকালো ব্রাজিল

করোনায় মৃত্যুতে স্পেনকে টপকালো ব্রাজিল

ব্রাজিলে দৈনিক মৃত্যু হাজারের নিচে নামছে না। শুক্রবার টানা চতুর্থ দিন এক হাজারের বেশি ব্রাজিলিয়ান করোনাভাইরাসে মারা গেলেন। তাতে বিশ্বে মৃত্যুর সংখ্যায় স্পেনকে টপকে পঞ্চম স্থানে উঠলো ব্রাজিল।

২৪ ঘণ্টায় ব্রাজিলে কোভিড-১৯ এ মারা গেছেন ১ হাজার ১২৪ জন। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৭৮ জন। নতুন করে এক হাজারের বেশি প্রাণহানি হওয়ায় তারা পেছনে ফেললো স্পেনকে, যেখানে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২১ জনের। এই তালিকায় ব্রাজিলের উপরে আছে কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্স।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য মতে, আরো ২৬ হাজার ৯২৮ জন আক্রান্ত হয়েছেন। দৈনিক আক্রান্তের নতুন রেকর্ড এটি। মোট কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ১৬৬ জনের। আক্রান্তের সংখ্যায় ব্রাজিল দ্বিতীয় স্থানে, তাদের উপরে শুধু যুক্তরাষ্ট্র।

প্রাণঘাতী ভাইরাসে ব্রাজিলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সাও পাওলো। সেখানে ৯৫ হাজার ৮৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে ৬ হাজার ৯৮০ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত