আপডেট :

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

ডিগ্রি পেতে হাতে, ‘নগ্ন’ ক্লাসে রাতে !

ডিগ্রি পেতে হাতে, ‘নগ্ন’ ক্লাসে রাতে !

এমন নগ্নতা কাম্য নয়

নগ্নতায় লজ্জা পেলে, পরীক্ষায় ডাহা গোল্লা! স্নাতকের সার্টিফিকেট আর হাতে পাওয়া হবে না। শুনে

আপনার মনে হতেই পারে, গল্পের গোরু গাছে চড়েছে। কিন্তু, এটাই সত্যি স্যান দিয়েগোর

ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটেতে।

প্রফেসর রিকার্ডো ডমিনগুয়েজ। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ভিজুয়াল আর্টের এই অধ্যাপক এখন

যাবতীয় আলোচনা-সমালোচনার কেন্দ্রে। তাঁর কাণ্ডকারখানা প্রকাশ্যে আসায় যতটাই উত্তেজনা

চারপাশে, তিনি ততটাই নিরুত্তাপ। বক্তব্য, বিগত এগারো বছরে কোনও পড়ুয়া ছাত্রীই অভিযোগা

জানায়নি। তিনি এর মধ্যে কোনও অশ্লীলতাও দেখছেন না।

স্নাতকস্তরের চূ়ড়ান্ত বর্ষের পরীক্ষা ভিজুয়াল আর্টের পরীক্ষার্থীদের কাছে যেন বিভীষিকা! না বলার

উপায় নেই। তা হলে, তীরে এসে তরি ডুববে। ডিগ্রি হাতে নিতে অতএব, হাজার অনিচ্ছা সত্ত্বেও ‘নগ্ন’

হতে হবে। শুধু নগ্ন হলেই আবার চলবে না। সবার সম্মুখে নগ্ন হতে হবে। সেখানে থাকবেন ওই

অধ্যাপক। থাকবেন সহপাঠী পড়ুয়ারে। তাঁদের ক্যানভাসে ধরা দেবে নগ্নতা, প্রেমের নানা ভঙ্গিতে।

কোনও একজনের জন্য এ নিয়ম নয়। পালাক্রমে সবাইকেই বসতে হবে নগ্ন হয়ে, ক্লাসঘরে,

মোমবাতির নরম আলোয় চলকে উঠবে যৌবন।

ভিজুয়াল আর্টের কোনও প্রতিষ্ঠানে নগ্ন ছবি আঁকার জন্য সাধরণত পেশাদার মডেল ব্যবহার করা

হয়। কখনও কোথাও কোনও ভাবে পড়ুয়াদের নগ্ন হতে হয় না ভরা ক্লাসে। এতদিন প্রফেসর

রিকার্ডো ডমিনগুয়েজের এই ‘বাধ্যবাধকতা’ কারও নজরে আসেনি। সম্প্রতি ভিজুয়াল আর্টের এক

ছাত্রী ঘটনার কথা বাড়িতে গিয়ে জানায়। ভরা ক্লাসে নগ্ন হয়ে অসুস্থও হয়ে পড়েন ওই ছাত্রী। তাঁর

মায়ের অভিযোগ, নগ্ন হওয়ার বাধ্যবকতা যে রয়েছে, তা আগে জানানো হয় না। তা হলে, পড়ুয়ারা

সেই ভাবে মানসিক প্রস্তুতি নিতে পারে। এমন সময় বলা হয়, তখন আর সরে আসার উপায় থাকে

না। ওই অধ্যাপককে বিকৃত মানসিকতার বলেই মনে হয়েছে তাঁরা।

যদিও, যাবতীয় অভিযোগ নস্যাত্‍‌ করে দিয়েছেন প্রফেসর রিকার্ডো। তাঁর স্পষ্ট কথা, নগ্ন হতে কারও

আপত্তি থাকলে, তাঁকে ভিজুয়াল আর্টের এই কোর্স করতে আসতে হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

অবশ্য এ বিতর্কে মুখে কুলুপ এঁটেছে।


শেয়ার করুন

পাঠকের মতামত