আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

কুমারীত্ব পরীক্ষা দিয়েই যোগ দিতে হবে সেনাবাহিনীতে’

কুমারীত্ব পরীক্ষা দিয়েই যোগ দিতে হবে সেনাবাহিনীতে’

ইন্দোনেশিয়ার সেনাবাহিনী সাফ জানিয়ে দিয়েছে, কোনো নারীর সেনাবাহিনীতে নিয়োগ পেতে হলে

তাকে অবশ্যই কুমারীত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো নারী দুশ্চরিত্র কি না, তার জন্য এই

পরীক্ষা অপরিহার্য।

সেনাবাহিনীতে নিয়োগের আগে বাধ্যতামূলকভাবে নারীদের কুমারীত্ব পরীক্ষার নীতি বন্ধ করতে

ইন্দোনেশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস

ওয়াচ (এইচআরডব্লিউ)।

বৃহস্পতিবার এইচআরডব্লিউ বলেছে, মেয়েদের কুমারীত্ব যাচাইয়ের জন্য ‘দুই আঙুলের ছাপ

পরীক্ষা’ নারীর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতার শামিল। এ ছাড়া এই নীতি নারীদের বিরুদ্ধে ‘বৈষম্য ও

আক্রমণমূলক’।

ইন্দোনেশিয়ার সেনাবাহিনী এইচআরডব্লিউর যুক্তির বিরুদ্ধে বলেছে, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার অংশ

এটি এবং নতুন নিয়োগের জন্য এই নীতি মেনে চলা হবে।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ফুয়াদ বাসিয়া দ্য গার্ডিয়ানকে বলেছেন, ‘এসব প্রার্থীর (নারী)

মানসিক অবস্থান জানতে এই পরীক্ষা প্রয়োজন। যদি তাদের কুমারীত্ব না থাকে, তার যদি দুঃশীল

হয়, তবে তাদের মানসিকতা ভালো নয়।’

তিনি আরো বলেন, বেশ সময় নিয়ে নারী প্রার্থীদের কুমারীত্ব পরীক্ষা করা হয়। জানার চেষ্টা করা

হয়, সংশ্লিষ্ট প্রার্থী দুর্ঘটনাক্রমে তার কুমারীত্ব হারিয়েছে, নাকি সে তখন যৌনতায় সক্রিয় ছিল। যারা

এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, সেনাবাহিনীর চাকরির জন্য তারা যোগ্য নয়।’

ফুয়াদ বাসিয়া আরো বলেন, ‘সেনাবাহিনীর একজন সদস্য হতে গেলে সবার আগে জানা প্রয়োজন

তার মানসিকতা কেমন। এর পরে আসে শারীরিক ও বুদ্ধিগত যোগ্যতার বিষয়।’

শেয়ার করুন

পাঠকের মতামত