আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

১০২ দিন পর আবারো করোনা রোগী সনাক্ত নিউজিল্যান্ডে

১০২ দিন পর আবারো করোনা রোগী সনাক্ত নিউজিল্যান্ডে

ছবিঃ এলএ বাংলা টাইমস

টানা ১০২ দিন পর আবারো করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে নিউজিল্যান্ডে। 

দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন মঙ্গলনার (১১ আগস্ট) গণমাধ্যমে জানান, অকল্যান্ডের একটি বাড়িতে চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তবে সংক্রমণের উৎস কি, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

প্রধানমন্ত্রী আরো জানান, আগামী বুধবার দুপুর থেকে শুক্রবার রাত পর্যন্ত শহরটিতে তিন নম্বর সতর্ক সংকেত চলবে। বাসিন্দাদের বাড়িতে থাকতে হবে। পাশাপাশি পানশালা ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

এই তিনদিন সংক্রমণের উৎস ও আক্রান্তদের সংস্পর্শে কেউ গিয়েছিলো কি না, সেটা বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। 

তিনি আরো বলেন, এই খবরটি সত্যিই সুখকর নয়। তবে আমরা এটির জন্য প্রস্তুত ছিলাম। আমরা দলগতভাবে করোনাভাইরাস আবার মোকাবেলা করবো। 

এছাড়াও সারাদেশে দুই নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ফলে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রধান এশলে ব্লুমফিল্ড জানান, সোমবার একজন করোনার উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে যায়। সেখানে দুইবার টেস্ট করা হলে দুইবারই করোনাভাইরাস পজেটিভ ধরা পরে ওই ব্যক্তির। পরে ওই পরিবারের আরো নয়জনকে টেস্ট করানো হয়। এতে রো তিনজনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। 


এলএবাংলাটাইমস/ওএম












শেয়ার করুন

পাঠকের মতামত