আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

ডোনাল্ড ট্রাম্পের ভাইয়ের মৃত্যু

ডোনাল্ড ট্রাম্পের ভাইয়ের মৃত্যু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন।

এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, শনিবার নিউ ইয়র্কের হাসপাতালে ৭২ বছর বয়সী বরার্টের মৃত্যু হয়েছে। শুক্রবার তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

শনিবারের বিবৃতিতে ট্রাম্প বলেন, বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার ভাই রবার্ট আজ রাতে পৃথিবী ছেড়ে চলে গেছেন। কেবল ভাই নয়, সে ছিল আমার সবথেকে ভালো বন্ধু। তাকে খুবই মিস করব, তবে আবার আমাদের দেখা হবে। আমার হৃদয়ে তার স্মৃতি জাগ্রত থাকবে। বরার্ট, তোমাকে ভালোবাসি। শান্তিতে ঘুমাও তুমি।

শুক্রবার বিবিসি বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে জানায়, রবার্ট ট্রাম্প (৭২) গুরুতর অসুস্থ। তবে তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছিলেন তা জানা যায়নি। এদিন সন্ধ্যায় ট্রাম্প তার ভাই রবার্টকে দেখতে প্রেসবিটারিয়ান হসপিটালে গিয়েছিলেন। সে সময় তার মুখে মাস্ক ছিল। তিনি প্রায় ৪৫ মিনিট হাসপাতালে অবস্থান করেন।

ট্রাম্পের ইম্পায়ার'স রিয়েল এস্টেট বিনিয়োগে সব কিছুর দেখাশোনার দায়িত্বে ছিলেন রবার্ট। হাসপাতালে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, ‘সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুন। সে খুব খারাপ সময় পার করছে।’

হাসপাতালে ভাইকে দেখে আসার পরই নিউ জার্সিতে নিজের গলফ ক্লাবে সময় কাটাতে যান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি খুব চমৎকার একজনকে ভাই হিসেবে পেয়েছি। দীর্ঘ সময় ধরে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক বিদ্যমান। সে এখন হাসপাতালে। আশা করছি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।’ তবে তা হয়নি। বরার্ট চলে গেছেন। তবে তার কী অসুখ হয়েছিল, তার বিস্তারিত জানা যায়নি।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন রবার্ট ট্রাম্প।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত