আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র



যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে চলতি বছরের তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় সময় বুধবার বিকাল থেকে শুরু হওয়া তুষারঝড় চলবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত।

নিউ ইয়র্কসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দুই ফুটেরও বেশি বরফের স্তরে ঢেকে যেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। ৮ ঘণ্টার লাগাতার তুষারপাতে ইতিমধ্যে অন্তত দেড় শতাধিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

রাস্তায় যানবাহন আটকে আছে, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস বন্ধসহ বহু বিমানের সময়সূচি বাতিল করা হয়েছে। চলতি বছরে এটাই প্রথম বড় তুষারপাত বলে স্থানীয়রা উল্লেখ করেছেন।

আবহাওয়া কর্মকর্তারা জানান, বাফেলো নগরীর অনেক এলাকা ইতিমধ্যে দুই ফুট বরফের নিচে ঢাকা পড়েছে। তুষারপাতের কারণে পশ্চিম নিউ ইয়র্কের বেশ কিছু শহরের শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের রাস্তাঘাট ও ঘরবাড়ি বরফে ঢাকা পড়েছে। এতে বহু লোক বিভিন্ন স্থানে আটকা পড়েছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা সেখানে আরো প্রবল তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। তুষারপাতের সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস বাফেলোর অধিকাংশ বাসিন্দাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। এতে যান চলাচলে অনেক ব্যাঘাত ঘটছে।

নিউ ইয়র্ক সিটি এবং কেনাটিকেটের কিছু অংশে ১৪ ইঞ্চি বরফের স্তরে ঢাকা পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ নিউ ইয়র্ক ঢেকে যেতে পারে ১৬ ইঞ্চি বরফের স্তূপে। এক ফুট বা তার বেশি বরফ পড়লেই তা হবে চার বছরের মধ্যে রাজ্যটিতে সবচেয়ে বেশি তুষারপাত।

শেয়ার করুন

পাঠকের মতামত