আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

চীনের নির্বাচন সংস্কার প্রস্তাব হংকংয়ের প্রত্যাখ্যান

চীনের নির্বাচন সংস্কার প্রস্তাব হংকংয়ের প্রত্যাখ্যান

চীনের নির্বাচন সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হংকংয়ের আইনপ্রণেতারা।  বৃহস্পতিবার দেশটির বিধানসভায় এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
 
ভোট গ্রহণের আগ মুহূর্তে সরকারপন্থী আইণপ্রণেতারা কাউন্সিল চেম্বার থেকে চলে যায়। ফলে মোট ভোট পড়ে ৩৭টি। এর মধ্যে আটজন পক্ষে ও ২৮ জন বিপক্ষে ভোট দেয়। সংস্কার প্রস্তাবটি পাস হতে ৪৭টি ভোটের প্রয়োজন ছিল।
 
বিধানসভা কাউন্সিলের প্রেসিডেন্ট জেসপার সাঙ বলেছেন, এই প্রস্তাব দুই ভাগের তিনভাগ ভোট পায়নি।  এই প্রস্তাবটিতে ভেটো দেয়া হয়েছে বলে আমি ঘোষণা করছি।

২০১৭ সালে বিতর্কিত এই সংস্কার পরিকল্পনাটিতে নাগরিকদের প্রথমবারের মতো তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচনে ভোট দেয়ার অধিকার দেয়ার কথা ছিল। কিন্তু প্রার্থীদের সক্ষমতা ঠিক করে দিবে বেইজিংপন্থি একটি কমিটি। এই কারণেই এই সংস্কারের ওপর আস্থা নেই হংকংয়ের গণতন্ত্রপন্থিদের। এতে যে সত্যিকারের গণতন্ত্রের দাবি উপেক্ষিত হবে, সেই কথাই বলছেন তারা।
 
বেইজিংয়ের এই প্রস্তাবটি হংকং বিধানসভায় পাশ হলে এর নির্বাচনে প্রার্থী বাছাইয়ে চীন তার প্রভাব খাটাতে পারতো। চীন সরকারের পক্ষ থেকে এই প্রস্তাব আসার পরপরই হংকংয়ের গণতন্ত্রপন্থিরা একে ‘ভুয়া গণতন্ত্র’ বলে আখ্যায়িত করে।
 
বৃহস্পতিবারের এই ভোটের কারণে হংকংয়ের পরবর্তী নির্বাহী প্রধান আগের মতোই নির্বাচিত হবে। অর্থাৎ ১২ শ সদস্যের একটি কমিটি এই নির্বাচন করবে।  এই কমিটিতে বর্তমানে বেইজিংয়ের সরকারি ব্যক্তিরা রয়েছেন। সূত্র: বিবিসি।


শেয়ার করুন

পাঠকের মতামত