আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সুইডেনে ধর্ষণের শিকার পুরুষদের জন্য ক্লিনিক

সুইডেনে ধর্ষণের শিকার পুরুষদের জন্য ক্লিনিক

ধর্ষণের শিকার পুরুষের জন্য প্রথম জরুরি ক্লিনিক চালু করছে সুইডেনের স্টকহোমের একটি হাসপাতাল। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্টকহোমের সাউথ জেনারেল হাসপাতালে ধর্ষণ বা যৌনপীড়নের শিকার নারীদের জন্য জরুরি চিকিত্সা সেবার ব্যবস্থা রয়েছে।
 
বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগামী অক্টোবর থেকে তারা যৌন নিপীড়নের শিকার হওয়া পুরুষ ও বালকদের জন্যও এই সেবা চালু করবে।
 
সুইডিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে দেশটিতে পুরুষ বা বালকের যৌনপীড়নের শিকার হওয়ার অন্তত ৩৭০টি অভিযোগ এসেছে।
 
সাউথ জেনারেল হাসপাতালের ডা. লত্তি হেলস্ট্রম রেডিও সুইডেনকে বলেন, সাধারণের মধ্যে প্রচলিত ধারণা হল- পুরুষেরা ধর্ষণের শিকার হতে পারে না। পুরুষ ধর্ষণের ব্যাপারে এখনো ভ্রান্ত ধারণা রয়ে গেছে। অধিকাংশ মানুষ সেটা উপলব্ধি না করলেও এমনটা কিন্তু ঘটে।
 
এ ধরনের ঘটনায় জরুরি চিকিত্সা পাওয়ার অধিকার পুরুষদেরও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
 
সুইডিশ অ্যাসোসিয়েশন ফর সেক্সুয়ালিটি এডুকেশনের (আরএফএসইউ) একজন মুখপাত্র এক বিবৃতিতে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। সূত্র: বিবিসি।


শেয়ার করুন

পাঠকের মতামত