আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

চুইংগাম পরিস্কারের চাকরী : বেতন ১ লাখ ৮৩ হাজার

চুইংগাম পরিস্কারের চাকরী : বেতন ১ লাখ ৮৩ হাজার

চুইংগাম পরিস্কার করার জন্য মাসে এক লাখ ৮৩ হাজার টাকা বেতন! অবিশ্বাস্য মনে হলেও সত্যি। অভিনব এই চাকরি দিচ্ছেন খোদ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। সাধের হলিরুড হাউস প্রাসাদ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সম্প্রতি উদ্যোগ নিয়েছেন সাম্রাজ্ঞী। এডিনবরার হলিরুড হাউস ব্রিটিশ রাজপরিবারের অবসর যাপনের অন্যতম প্রিয় ঠিকানা। কিছু দিন আগে সেখানে সফরে এসে প্রাসাদের আসবাব, সিঁড়ি, উঠানে, সিংহদ্বারে চুইংগাম সেঁটে থাকতে দেখে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন মহারানি। জানা গেছে, প্রাসাদ দর্শনার্থী অনেকের চুইংগাম চিবানোর বাতিক রয়েছে। কিন্তু গামের স্বাদ ফুরোলে যেখানে-সেখানে তা মুখ থেকে ফেলে দেয়ার বদভ্যাসও রয়েছে। চিবিয়ে ফেলে দেয়া চটচটে আঠালো চুইংগামে জড়ো হয় ধুলো-বালি। ফলে সহজেই নোংরা হয়ে ওঠে প্রাসাদ চত্বর। সমস্যাটি নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন স্বয়ং রানি দ্বিতীয় এলিজাবেথ। চলতি মাসে রাজ পরিবারের পক্ষ থেকে হলিরুড হাউস প্রাসাদের ওয়েবসাইটে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে চুইংগাম পরিষ্কার করার জন্য কর্মী চেয়ে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। জানানো হয়েছে, এই কাজে বহাল কর্মীর বেতন বাংলাদেশী মুদ্রায় এক লাখ ৮৩ হাজার টাকা দেয়া হবে। তবে এই চাকরি পেতে গেলে মানতে হবে কিছু শর্ত। প্রথমত, চুইংগাম পরিস্কারকর্মীকে শারীরিক ও মানসিকভাবে চূড়ান্ত ফিট থাকতে হবে। প্রতিদিনের কাজের সময় চার ঘণ্টা। তবে প্রয়োজন অনুযায়ী প্রাসাদ কর্তৃপক্ষ কাজের সময় বদলাতে পারেন। রাজ পরিবারের প্রাসাদ সফরের আগে বাড়তে পারে কাজের সময়। চুইংগাম পরিস্কার ছাড়াও ছোট-খাটো জঞ্জাল পরিষ্কার করতে হতে পারে। আর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল, এই কাজের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র ব্রিটেনে বসবাসকারী প্রার্থীরাই।

শেয়ার করুন

পাঠকের মতামত