আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, কী ইঙ্গিত দিচ্ছে বাইডেন প্রশাসন?

যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, কী ইঙ্গিত দিচ্ছে বাইডেন প্রশাসন?

বাইডেন প্রশাসন ক্ষমতা গ্রহণের পরই উপসাগরীয় এলাকা থেকে বিমানবাহী একটি যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
 
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস নিমিতজ স্ট্রাইক গ্রুপটি মধ্যপ্রাচ্যের কেন্দ্রীয় সামরিক কমান্ড থেকে ইন্দো-প্যাসিফিক কমান্ড অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে।

যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার বিষয়টিকে ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে বলে আল জাজিরা জানিয়েছে।
 
পেন্টাগন মুখপাত্রের ভাষ্যমতে, ট্রাম্প প্রশাসন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ালেও বাইডেন প্রশাসন সেখানে নিরাপত্তার জন্য যুদ্ধজাহাজ রাখার দরকার মনে করছে না।

তবে নয় মাস ধরে সাগরে অবস্থান করা যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে কিনা তা নিশ্চিত করেননি তিনি।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের তীব্র উত্তেজনা তৈরি হয়। তবে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের প্রতি নমনীয় হতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত