আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বিক্ষোভ দমাতে এবার মিয়ানমারে ইন্টারনেট বন্ধ

বিক্ষোভ দমাতে এবার মিয়ানমারে ইন্টারনেট বন্ধ

এবার দেশজুড়ে ইন্টারনেট সেবাই বন্ধ করে দিলো মিয়ানমার সামরিক বাহিনী। বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, অভ্যুত্থানের বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভে নামলে দেশটির সেনা কর্তৃপক্ষ সর্বশেষ এই পদক্ষেপ নেয়। এর আগে শুক্রবার সন্ধ্যা নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পর দেশটিতে টুইটার এবং ইনস্টাগ্রামকে ব্লক করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেনা বিধিনিষেধ উপেক্ষা করে দেশটির বড় শহর ইয়াঙ্গনে হাজারো মানুষ সেনা স্বৈরশাসক, ব্যর্থ ব্যর্থ, গণতন্ত্রের জয় জয় বলে স্লোগান দিতে থাকে।

গত সোমবার দেশটিতে সেনা অভ্যুত্থানে সু চি এবং অন্য নেতাদের আটক করার পর এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ।

বিক্ষোভকারীরা সু চি এবং অন্য নেতাদের আটক নেতাদের মুক্তি দিতে সেনাদের আহ্বান জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকেরা শুক্রবার ইয়াঙ্গনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় এবং অং সাং সু চির পক্ষে শ্লোগান দেয়। তারা লাল রঙের রিবন পরে ছিল।

দাগন ইউনিভার্সিটির প্রাঙ্গণে শুক্রবার বিকেলে কয়েকশ ছাত্র-শিক্ষক তিন আঙ্গুলের স্যালুট প্রদর্শন করছিল। এই স্যালুট এই এলাকার বিক্ষোভকারীরা রপ্ত করেছে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত