আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

দেড় বছর পর জম্মু-কাশ্মীরে ইন্টারনেট

দেড় বছর পর জম্মু-কাশ্মীরে ইন্টারনেট

১৮ মাস পর কাশ্মীরে ফিরলো ইন্টারনেট পরিষেবা। শুক্রবার(৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন জম্মু ও কাশ্মীরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রোহিত কানশাল।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরই কেন্দ্র ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। পরে পরিষেবা চালু করা হলেও এতদিন উচ্চ গতির ইন্টারনেট বা ফোর-জি পরিষেবা চালু করা হয়নি। কিন্তু গত পাঁচ মাসে তেমন কোনো বড় ঘটনা না ঘটায় প্রশাসন ফের পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

২০১৯-এর ৪ অগাস্টের পর থেকেই জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। শুক্রবার মধ্যরাত থেকে যা ফের চালু হয়েছে। ইন্টারনেট ফের চালু হওয়ার ঘোষণার পরই টুইট করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। টুইটারে তিনি লিখেছেন, “ফোর-জি মুবারক! ২০১৯-এর পর কাশ্মীরে প্রথমবার ফোর-জি মোবাইল ডেটা চালু হবে।”

২০১৯ এর ৫ আগস্ট কাশ্মীরের ফোর-জি ইন্টারনেট পরিষেবা তুলে নেওয়া হয়। কেন্দ্র শাসিত অঞ্চলে হিসেবে ঘোষিত হয় কাশ্মীর। তারপরই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।

ইন্টারনেট পরিষেবা ফেরানোর দাবিতে শীর্ষ আদালতে মামলাও হয়। সুপ্রিম কোর্ট জম্মু-কাশ্মীরের সব জরুরি পরিষেবায় ইন্টারনেট চালু করার কথা বলে। এরপরও পরিষেবা পুরোপুরি চালু হয়নি। বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিতে পারে, এই আশঙ্কাতেই এ পরিষেবা এতদিন ধরে বন্ধ ছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত