আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

নিষেধাজ্ঞা তুলেই যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে ফিরে আসতে হবে: খামেনি

নিষেধাজ্ঞা তুলেই যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে ফিরে আসতে হবে: খামেনি


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে আবার ফিরে আসতে হবে। আর এর আগে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর দেওয়া সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। রবিবার ইরানের বিমান বাহিনী ও অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ও পাইলটদের এক সমাবেশে খামেনি কথা বলেন।

বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেন, ‘তারা চুক্তির পর খুব অল্প সময়ের জন্য অবরোধ (ইরানের ওপর থেকে) তুলে নিয়েছিল। কিন্তু আবার তারা পালটে যায় এবং অবরোধ বৃদ্ধি করে।’

ইরানের সর্বোচ্চ নেতা বলেন,এই অঞ্চলে আমেরিকার অনুগত দেশগুলো বিশেষকরে অবৈধ ইসরায়েল এখন হতবিহবল হয়ে পড়েছে এবং উল্টাপাল্টা বকছে, কারণ তারা আন্তর্জাতিক অঙ্গনে ও দেশের ভেতরে আমেরিকার বাস্তব অধঃপতনে ভীত-সন্ত্রস্ত ও উদ্বিগ্ন।

খামেনি বলেন, চুক্তির জন্য ইরান শর্ত দিয়েছে এবং সেখান থেকে দেশটি পিছু হটবে না। ‘তারা যদি চায় চুক্তিতে ইরান আবার ফিরে আসবে, তাহলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সকল অবরোধ তুলে নিতে হবে। এবং এটা শুধু কাগজে-কলমে না; তাদেরকে এটা কাজে পরিণত করতে হবে আর আমরা তা যাচাই করব।

শেয়ার করুন

পাঠকের মতামত