আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

টিকা নিলে কর্মীদের ১০০ ডলার দেবে ক্রোগার

টিকা নিলে কর্মীদের ১০০ ডলার দেবে ক্রোগার

করোনার সংক্রমণ রোধে ভ্যাকসিন নিলে কর্মীদের ১০০ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের চেইন সুপার মার্কেট ক্রোগার। লকডাউনের মধ্যে চাহিদা বৃদ্ধি পাওয়ায় ১ লাখেরও বেশি নতুন কর্মী নিয়োগ দিয়েছে সংস্থাটি। সুপার মার্কেট রালফস এবং হ্যারিস টিটারও তারাই পরিচালনা করে। —রয়টার্স

সম্প্রতি ক্রোগার জানিয়েছে, তারা সহযোগীদের পুরস্কার হিসেবে বাড়তি ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। শুধু ক্রোগার নয়, যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিলে কর্মীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে আরও কয়েকটি বড় প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে বাহারি পণ্য বিক্রেতা ডলার জেনারেল, ইনস্টাকার্ট, ট্রেডার জোস, জার্মান সুপার মার্কেট অ্যালদি প্রভৃতি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য মতে, দেশটিতে প্রথম ধাপে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে স্বাস্থ্যসেবা কর্মী এবং নার্সিং হোমের বাসিন্দাদের। দ্বিতীয় ধাপে পাবেন ৭৫ বছর বয়শোর্ধ্ব এবং জরুরি খাতের কর্মীরা। বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রায় ২ কোটি ৭ লাখ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪ লাখ ৭০ হাজারেরও বেশি। করোনা ভাইরাস মহামারির কারণে ভয়াবহ সঙ্কটে পড়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত