আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আসছে উড়ন্ত যান

আসছে উড়ন্ত যান

যানজটে আটকা পড়ে যাঁদের জীবন অতিষ্ঠ কল্পনায় তাঁরা উড়ুক্কু যানে উড়তেই পারেন। কিন্তু সে

কল্পনার যান কি বাস্তবে উড়বে? নিউজিল্যান্ডের প্রতিষ্ঠান মার্টিন এয়ারক্র্যাফট জানিয়েছে, উড়ুক্কু যান

আর কল্পনার কোনো বিষয় নয়। দেড় লাখ মার্কিন ডলার খরচ করলেই একটি উড়ুক্কু জেটপ্যাক

কিনে ফেলা সম্ভব। খবর টেলিগ্রাফ অনলাইনের।
এই উড়ুক্কু জেটপ্যাক চলে পেট্রলে। তিন হাজার ফুট পর্যন্ত ওপরে উঠতে পারে। গত তিন দশক ধরে

এই জেটপ্যাক তৈরিতে গবেষণা করেছে নিউজিল্যান্ডের প্রতিষ্ঠানটি। গবেষণা সফল হওয়ায় আগামী

বছর থেকে এই উড়ুক্কু যান বাজারে ছাড়তে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
গত সপ্তাহে প্যারিসে অনুষ্ঠিত প্যারিস এয়ার শোতে পি১২ নামের উড়ুক্কু যানটির প্রোটোটাইপ প্রদর্শন

করে মার্টিন এয়ারক্র্যাফট। শিগগিরই বাণিজ্যিকভাবে এই যান তৈরি শুরু হবে বলেও গণমাধ্যমকে

জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মার্টিন কর্তৃপক্ষ জানিয়েছে, জেট প্রপালশনের পরিবর্তে এতে ডাকটেড ফ্যান ব্যবহার করা হয়েছে।

এর গতি ঘণ্টায় ৪৬ মাইল। এটি আধঘণ্টারও বেশি এক নাগাড়ে উড়তে পারে।
এই উড়ুক্কু যানটি চালকের জন্য নিরাপদ কারণ চালকের চারপাশে আছে সুরক্ষা বেড়া ও প্যারাসুট

সিস্টেম। এই যানটি মূলত অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কাজে লাগানো যাবে বলে মনে করছে

নির্মাতা প্রতিষ্ঠানটি।
২০১১ সালে পি১১ মডেলটি দেখিয়েছিল এর ডেভেলপার গ্লেন মার্টিন। আগামী বছরের মাঝামাঝি

সময়ে বাণিজ্যিক মডেল বাজারে আসবে জেটপ্যাকের। এ সংক্রান্ত গবেষণার কাজ শুরু হয়েছিল

১৯৮১ সালে।


শেয়ার করুন

পাঠকের মতামত