আপডেট :

        ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট

        ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

        শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ও নগ্ন ছবি আদান-প্রদান, দোষ স্বীকার শিক্ষিকার

        ম্যানহাটনের সাবওয়েতে সংঘর্ষ, ট্রানজিট কর্মীর কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিলেন যাত্রী

        দুবাইয়ের রেস্তোরাঁয় পরিচয়, ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

        চাঁদে দীর্ঘমেয়াদে কাজের জন্য নভোচারী নিচ্ছে নাসা, বছরে বেতন প্রায় ১ লাখ ৬৪ হাজার ডলার

        চিকিৎসার খরচ চালাতে না পেরে ৮২ বছরের মাকে হ ত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার চিকিৎসা শিক্ষায় পক্ষপাতবিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক রাখল সুপ্রিম কোর্ট

        ভবনধসের পর নিখোঁজ বিড়াল উদ্ধার, শিশুর কান্নাভেজা আবেদনে মিলল সাড়া

        ইউক্রেনকে ১ হাজার ৩০০ হাসপাতালের শয্যা ও জরুরি চিকিৎসাসামগ্রী দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        গ্র্যামি ২০২৭-এ নারী শিল্পীদের দাপট, সাতটি করে মনোনয়ন পেলেন চার তারকা

        এক শিক্ষার্থী থাকায় অন্ধ শিশুদের বিশেষ প্রি-স্কুল বন্ধ করল লস এঞ্জেলেসের স্কুল জেলা

        বিলুপ্তির ঝুঁকিতে থাকা ৬২টি বিরল সাপ অবমুক্ত, ক্যালিফোর্নিয়ায় সংরক্ষণে নতুন উদ্যোগ

        পরমাণু বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান, ইউরেনিয়ামের মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ

        'বস অব বসেস’ নামে পরিচিত মেক্সিকান কার্টেলপ্রধান ফেলিক্স গায়ার্দোর মৃ ত্যু

        তিন শিশুকে শিরশ্ছেদ করে হ ত্যা, ২৩ বছর পর টেক্সাসে খুনির মৃ ত্যুদণ্ড কার্যকর

        ড্যানিয়েল ক্রেগের পর নতুন জেমস বন্ডের ভূমিকায় দেখা যেতে পারে হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনকে

        ‘পরগাছা’ কটাক্ষের জবাবে অপুর ‘লেভেলে আসুক’, পরীমনির সঙ্গে বিরোধের নেপথ্যে কী

        জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী-সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে পে টাল, শিক্ষক হেনস্তা

        মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে কোটায় চাকরি, অবশেষে বরখাস্ত হলেন বেলাল হোসেন

জান্তাবিরোধী বিক্ষোভে মিয়ানমারে নিহত ৪৫৯

জান্তাবিরোধী বিক্ষোভে মিয়ানমারে নিহত ৪৫৯

মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভ করার সময় নিরাপত্তাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৪৫৯ জনের মৃত্যু হয়েছে। গুলিতে আহত হয়েছেন শত শত মানুষ। সেনা সরকার দাবি করেছে, তারা জনগণের নিরাপত্তা দিতে এবং গণতন্ত্র ফেরাতে কাজ করছে। খবর রয়টার্সের।

গত ১ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট উইন্ট মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শীর্ষ নেতাদের আটক করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এসময় একবছরের জরুরি অবস্থা জারি করা হয়। গত নভেম্বরে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ক্ষমতা দখল করে সামরিক জান্তা।

অভ্যুত্থানের পর থেকেই ফুঁসে ওঠে দেশটির মানুষ। সামরিক শাসনের বিরোধিতা করে বিক্ষোভ করছেন দেশটির সাধারণ মানুষ। বিক্ষোভ দমনে কঠোর থেকে কঠোরতর হচ্ছে জান্তা সরকার। বিক্ষোভে সরাসরি গুলি চালানোর ঘটনা হরহামেশা ঘটছে। আর এতে প্রাণ হারাচ্ছেন গণতন্ত্রপন্থীরা।

প্রায় দুই মাস ধরে চলা বিক্ষোভে গুলির ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে শনিবার (২৭ মার্চ)। নিরাপত্তা বাহিনীর গুলিতে একদিনেই নিহত হয়েছেন ১১৪ বিক্ষোভকারী। এরপর রবিবার আরও ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস অ্যাডভোকেসি গ্রুপ। নিহতদের শেষকৃত্যে রবিবার ফের গুলি চালায় নিরাপত্তাবাহিনী।

এর আগে শুক্রবার সেনাবাহিনী পরিচালিত একটি টেলিভিশন চ্যানেলে বিবৃতি দিয়ে বিক্ষোভকারীদের গুলি করার হুমকি দেয়া হয়। সেখানে বলা হয়, বিক্ষোভে আসলে মাথায় ও পেছনে গুলি লাগতে পারে।

বিক্ষোভে গুলি ও নিহতের ঘটনায় বিশ্বের প্রভাবশালী দেশগুলো নিন্দা জানিয়েছে। বিশ্বের ১২ দেশের প্রতিরক্ষা প্রধান এই ঘটনায় নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছে। শনিবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসে অংশ নিয়েছে আট দেশের প্রতিনিধি। এদিনই ১১৪ বিক্ষোভকারীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তাবাহিনী।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সীমান্তবর্তী অঞ্চলে জাতিগত বিদ্রোহীদের দমনে বিমান হামলা চালাচ্ছে জান্তা সরকার। এর ফলে জীবন বাঁচাতে অন্তত ৩ হাজার মানুষ মিয়ানমার ছেড়ে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত