আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মৃত্যুপুরী ভারতে আক্রান্তের রেকর্ড, ২৪ ঘণ্টায় সাড়ে ৩ লাখ -

মৃত্যুপুরী ভারতে আক্রান্তের রেকর্ড, ২৪ ঘণ্টায় সাড়ে ৩ লাখ -

ভারতে সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেল দৈনিক সংক্রমণ সংখ্যা। সোমবার দেশটিতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮১২ জন। সক্রিয় রোগীও বাড়তে বাড়তে ২৮ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটির সংক্রমণের হার গোটা মহামারী পর্বে সর্বোচ্চ। যত লোকের করোনা পরীক্ষা হয়েছে তাদের প্রতি চারজনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

সাড়ে ৩ লাখ নতুন আক্রান্তের জেরে দেশটিতে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩ জন। এই সংখ্যক আক্রান্ত নিয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশের মোট মৃত্যুও ১ লাখ ৯৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ২৫.১৭ শতাংশ। অর্থাৎ যে সংখ্যক মানুষের পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে প্রতি চারজনে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

দৈনিক সংক্রমণ বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ৩০ হাজার ৯০৭ জন। এ নিয়ে দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ২৮ লাখ ১৩ হাজার ৬৫৮ জন। সক্রিয় রোগীর বৃদ্ধির জেরে স্বাস্থ্য পরিষেবাতে ঘাটতি দেখা দিয়েছে। হাসপাতালে ঘুরে ঘুরেও শয্যা ফাঁকা পাচ্ছেন না রোগীরা। অনেক হাসপাতালেই একই শয্যায় থাকতে হচ্ছে একাধিক রোগীকে। পাশাপাশি অক্সিজেনের অভাবও দেশে প্রকট। এরই মধ্যে দেশে চলছে কোভিড টিকাকরণ। যদিও গত ২৪ ঘণ্টায় টিকা দেয়া হয়েছে মাত্র ৯ লাখ ৯৪ হাজার ৮০৬ জন। এ নিয়ে দেশে টিকার ডোজ দেয়া হয়েছে ১৪ কোটি ১৯ লাখ ১১ হাজার ২২৩ জন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত