আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

একসাথে নয় সন্তানের জন্ম দিলেন এক নারী!

একসাথে নয় সন্তানের জন্ম দিলেন এক নারী!

ছবি: এলএবাংলাটাইমস

একটি-দুটি নয়, একসাথে নয়টি সুস্থ সন্তানের জন্ম দিলেন আফ্রিকার দেশ মালির এক নারী।

২৫ বছরের হালিমা সিসে মঙ্গলবার (৪ মে) নয় সন্তানগুলোর জন্ম দিয়েছেন। যার মধ্যে পাঁচজন মেয়ে ও চারজন ছেলে সন্তান।

স্থানীয় গণমাধ্যম সূত্র জানায়, মা ও সন্তানরা সুস্থ রয়েছেন। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের হাসপাতাল থেকে ছাড়া হবে।

হাসপাতালের চিকিৎসরা জানান, নয় সন্তান জন্ম দেওয়ার ঘটনায় তারাও অবাক হয়েছেন। তারা প্রাথমিকভাবে ভেবেছিলেন, হালিমা সাত সন্তানের জন্ম দিতে চলেছেন। গর্ভবতী হওয়ার পর যখন হালিমা চিকিৎসকের সাথে দেখা করেন তখন ওই পরীক্ষায় তার দেহে সাত সন্তান রয়েছে বলে জানান চিকিৎসকেরা।

মালির স্বাস্থ্যমন্ত্রী ফ্যান্টা সিবি জানান, পাঁচ মেয়ে ও চার ছেলের জন্ম দিয়েছেন হালিমা। সাথে সকল চিকিৎসক, নার্সদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। পাশাপাশি জানান, মা ও তার সন্তানরা সুস্থ রয়েছেন।

প্রসঙ্গত, ২০০৯ সালে আমেরিকায় আট সন্তানের জন্ম দিয়েছিলেন এক মহিলা। একসাথে নয় সন্তানের জন্ম দেয়ার ঘটনা প্রথম প্রত্যক্ষ করা গিয়েছিল ১৯৭০-এর দিকে। ঘটনাটি ঘটে সিডনিতে। তবে কোনো সদ্যজাতই বাঁচেনি। তবে, এবার হালিমার নয়টি শিশুই সুস্থ রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত