আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের অবস্থা ‘সঙ্কটাপন্ন’

বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের অবস্থা ‘সঙ্কটাপন্ন’

বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও সংসদের বর্তমান স্পিকার মোহাম্মাদ নাশিদের অবস্থা ‘সঙ্কটাপন্ন’ পর্যায়ে রয়েছে। বেশ কয়েকটি অস্ত্রপচারের পর তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর আল জাজিরার।

৫৩ বছর বয়সী নাশিদ বৃহস্পতিবার রাজধানী মালের বাড়ি থেকে বের হয়ে তাঁর গাড়িতে প্রবেশের সময় পাশে থাকা একটি মোটরবাইকে লাগানো বোমা বিস্ফোরিত হয়। মালের অধিবাসীরা জানান, বোমার শব্দ পুরো শহর জুড়ে শোনা গেছে।

বোমায় নাশিদের দেহে কয়েক জায়গায় আঘাত লাগে। তাঁকে এডিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কয়েকটি ‘সফল’ অস্ত্রপচার করা হয়। শুক্রবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নাশিদ ‘একটি সফল, চূড়ান্ত সঙ্কটাপন্ন, জীবন রক্ষাকারী প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন’।

টুইটারে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ‘গত ১৬ ঘন্টা ধরে আমরা তাঁর মাথা, বুক, পাকস্থলি ও অঙ্গে অস্ত্রপচার করেছি। তিনি ইন্টেনসিভ কেয়ারে গুরুতর পরিস্থিতিতে রয়েছেন।’

এর আগে নাশিদের ভাই নাজিম সাত্তার শুক্রবার টুইট করেন, ‘তারা অস্ত্রপচার সম্পন্ন করেছেন এবং সুস্থ হতে এখন দীর্ঘ পথ বাকি।’

এদিকে গতকাল মোহাম্মদ নাশিদের ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহীদ টুইট করেন, ‘আজ সন্ধ্যায় পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই।’

আবদুল্লা শহীদ বলেন, ‘আমাদের সমাজে এ ধরনের কাপুরুষোচিত হামলার কোনো স্থান নেই। এই হামলায় আহত (সাবেক) প্রেসিডেন্ট নাশিদসহ অন্যদের পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি এবং তাঁদের জন্য প্রার্থনা করছি।’

মোহাম্মদ নাশিদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ। ‘মালদ্বীপের রাজনীতিতে ঘৃণার প্রচার’ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

মোহাম্মদ নাশিদ মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। ২০০৮ সালে নির্বাচিত হয়ে ২০১২ সালে প্রেসিডেন্টের মেয়াদ শেষ করেন তিনি। ২০১৯ সাল থেকে তিনি মালদ্বীপ পার্লামেন্টের স্পিকারের দায়িত্ব পালন করছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত