আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

চীনের মার্শাল আর্ট স্কুলে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু

চীনের মার্শাল আর্ট স্কুলে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু

চীনের মধ্যাঞ্চলে একটি মার্শাল আর্ট স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন। শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সরকার সূত্রে এ খবর জানা গেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, হতাহত সকলেই আবাসিক শিক্ষার্থী। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তাদের বয়স সাত থেকে ১৬ বছরের মধ্যে।

হেনান প্রদেশের ঝিচেং কাউন্টির সরকার এক বিবৃতিতে বলেছে, আগুন নেভানোর পর কর্তৃপক্ষ কারণ জানতে তদন্ত শুরু করেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

শনিবার হেনান ডেইলির খবরে বলা হয়েছে, এ ঘটনার কারণে কাউন্টির পার্টি সেক্রেটারিসহ চার স্থানীয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

স্কুল ব্যবস্থাপক চেন লিন ছাড়াও সন্দেহভাজন আরো দুজনকে আটক করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় স্কুল প্রাঙ্গনে ৩৪ আবাসিক শিক্ষার্থী ছিল বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উল্লেখ্য, চীনের ঐতিহ্যবাহী মার্শাল আর্টের জন্ম এই হেনান প্রদেশে। এখানকার কুংফু প্রশিক্ষণ শিবিরগুলোতে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে থাকে। চীনে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবারের ঘটনাটি এমন সময়ে ঘটল যখন আগামী ১ জুলাই ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিার শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্তৃপক্ষ সুরক্ষা প্রস্তুতি সম্পন্ন করছিল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত