আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাংলাদেশসহ ৪ দেশে বিমান চলাচল স্থগিতের মেয়াদ বৃদ্ধি এমিরেটসের

বাংলাদেশসহ ৪ দেশে বিমান চলাচল স্থগিতের মেয়াদ বৃদ্ধি এমিরেটসের

করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষায় বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশসহ ভারত, পাকিস্তান ও শ্রীলংকা থেকে কোনো যাত্রীবাহী বিমান সেখানে প্রবেশ করতে পারবে না। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

জানা যায়, আমিরাতের প্রধান বিমান সেবা সংস্থা এমিরেটস এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

এক টুইটে তারা জানায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা থেকে ছেড়ে আসা ফ্লাইটের ওপর আগামী ৩১ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকছে। এ বিষয়ে পর্যবেক্ষণ অব্যাহত আছে। পরিস্থিতির ওপর সংস্থা পরবর্তিতে সিদ্ধান্ত নেবে।

এর আগে এক ঘোষণায় সংস্থাটি জানিয়েছিলো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকাতে যেসব নাগরিক গত ১৪ দিনের মধ্যে অবস্থান করেছেন তারাও আমিরাতে প্রবেশ করতে পারবে না।

গত ২৪ এপ্রিল বাংলাদেশসহ কয়েকটি দেশের ভ্রমণকারীদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার। ২৯ জুন বাংলাদেশসহ ১৪টি দেশের ভ্রমণকারীদের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়। এতে বলা হয়, আগামী ২১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ২১ জুলাই আবারও নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করে বিবৃতি দেয় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত