আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

যুক্তরাষ্ট্রকে ঠেকাতে প্রস্তুত ইরান, সাহায্য করবে চীন-রাশিয়া!

যুক্তরাষ্ট্রকে ঠেকাতে প্রস্তুত ইরান, সাহায্য করবে চীন-রাশিয়া!

যুদ্ধ বিমানসহ বিভিন্ন সমরাস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করবে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষার অংশ হিসেবেই এ সাহায্যের এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
চীনের সংবাদমাধ্যম পিপলস ডেইলি তাইওয়ানভিত্তিক সংবাদমাধ্যম ওয়াচিং টাইমসের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্র যেখানে নিজের মিত্রদের ও উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটকে (ন্যাটো) রাশিয়ার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে, সেখানে বেইজিং ও মস্কো মধ্যপ্রাচ্যে নিজেদের প্রচেষ্টা বাড়াচ্ছে আর এরই অংশ হিসেবে ইরানকে সামরিক সহযোগিতা করছে।
পিপলস ডেইলি জানায়, কৌশলের অংশ হিসেবে চীন ইরানকে আধুনিক যুদ্ধ বিমান সরবরাহ করবে। অন্যদিকে রাশিয়া ইরানের কাছে আধুনিক মিসাইল ব্যবস্থা বিক্রি করতে যাচ্ছে।
ইরানের বিমান বাহিনী আইআরআইএএফের কাছে বর্তমানে প্রায় ৫০০ বিমান, এফ-ফোর ডি, সু ২৪-এর মতো পুরনো ধাঁচের জেট বিমান আছে। এ ছাড়া সীমিত সংখ্যক মিগ ২৯ আছে। তবে তা যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের বিরুদ্ধে লড়াই করার মতো যথেষ্ট নয়।
এদিকে ইরানকে এস৩০০ নামের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। নিঃসন্দেহে রাশিয়ার এ সহযোগিতা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে দারুণ উজ্জীবিত করবে।
ইরান যখন প্রথম এ ব্যবস্থা নেয়ার আগ্রহ প্রকাশ করে তখন যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করেছিল। কিন্তু মস্কো তা উড়িয়ে দিয়ে তেহরানকে এ সহযোগিতার কথা বলে যাচ্ছে।
অন্যদিকে ইরানের কাছে যুদ্ধ বিমান বিক্রির ব্যাপারটিও প্রায় সম্পন্ন করে ফেলেছে রাশিয়া। সম্প্রতি প্রকাশিত এক ছবিতে দেখা গেছে বেশ কিছু বিমানকে ইরানের আইআরআইএএফের রঙে রঙিন করা হয়েছে।
যদি জে ১০ নামের এ বিনিময় চূড়ান্ত হয়ে যায় ইরানের বিমান বাহিনী নতুন রূপ লাভ করবে। এ সাহায্য ইরানকে প্রতিরক্ষা ব্যবস্থায় যথেষ্ট সামর্থ্যবান করে তুলবে।


শেয়ার করুন

পাঠকের মতামত