আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

জার্মানিতে মসজিদের মাইকে আজান প্রচারের অনুমতি

জার্মানিতে মসজিদের মাইকে আজান প্রচারের অনুমতি

জার্মানিতে আজান সাধারণত মাইকে প্রচার করা যায় না৷ এক্ষেত্রে কোলন এক ব্যতিক্রম হতে চলেছে৷ শহরের মেয়র জানিয়েছেন যে মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শনের নিদর্শন হিসেবে শহরটির মসজিদে প্রতি শুক্রবার দুপুরে জুমার নামাজের আজান মাইকে প্রচারের অনুমতি দেয়া হয়েছে৷ আপাতত দুই বছরের জন্য এই অনুমতি দেয়া হয়েছে, তবে তা নবায়নযোগ্য৷

বহুসংস্কৃতির শহর কোলনে জার্মানির সবচেয়ে বড় মসজিদটির অবস্থান৷ স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটির কেন্দ্রীয় এই মসজিদসহ সবমিলিয়ে ৩৫টি মসজিদে শুক্রবার দুপুর থেকে বিকেল তিনটার মধ্যে সর্বোচ্চ পাঁচ মিনিট মাইকে আজান প্রচার করা যাবে৷

কোলনে বসবাসরত মুসলিমদের সাথে শহর কর্তৃপক্ষের এক আলোচনার ভিত্তিতে আজানের সিদ্ধান্তটি নেয়া হয়েছে৷ মুয়াজ্জিন আজান দেয়ার সময় লাইড স্পিকারে শব্দের একটি নির্দিষ্ট মাত্রা অনুসরণ করতে হবে এবং স্থানীয় বাসিন্দাদের আগে থেকে বিষয়টি জানাতে হবে৷

কোলনের কেন্দ্রীয় মসজিদ নিয়ে মাঝেমাঝেই মুসলিমবিরোধী চেতনা সৃষ্টির চেষ্টা করে উগ্র ডানপন্থী দলগুলো৷ জার্মানিতে তুর্কি সরকারের ধর্মবিষয়ক কর্তৃপক্ষ ডিটিবের আংশিক আর্থিক সহায়তায় মসজিদটি তৈরির সময় থেকেই এটি নিয়ে নানা বিতর্ক রয়েছে৷ ২০১৮ সালের সেপ্টেম্বরে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান নিজেই মসজিদটি উদ্বোধন করেছিলেন৷

যদিও কোলনের মুসলমানেরা আজানের অনুমতি দেয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের সমালোচনাও হচ্ছে৷ শহরের মেয়র হেনরিয়াটে রেকার এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন৷

টুইটারে সপ্তাহান্তে তিনি লিখেছেন, ‘আজান প্রকল্প নিয়ে অনেক আলোচনা হচ্ছে৷ কোলন ধর্মীয় স্বাধীনতার শহর৷'

রেকার লিখেছেন, ‘কোলনের মূল ট্রেন স্টেশনে আসলে শুরুতেই ক্যাথিড্রাল চোখে পড়ে এবং এরপর গির্জার ঘণ্টার শব্দ শোনা যায়৷ কোলন শহরের অনেক বাসিন্দা মুসলমান৷ আমার কাছে আজানের বিষয়টি সম্মান প্রদর্শনের বহিঃপ্রকাশ৷'

জার্মানিতে ৪৫ লাখের মতো মুসলমান বসবাস করে৷ ইউরোপের খ্রিস্টান প্রধান এ দেশটির সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায় এটি৷

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত