আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পদত্যাগের ঘোষণা গ্রিসের প্রধানমন্ত্রীর

পদত্যাগের ঘোষণা গ্রিসের প্রধানমন্ত্রীর

 গ্রিসের প্রধানমন্ত্রী আসেক্সিস সিপরাস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। খবর বিবিসি’র।

 টেলিভিশনে দেয়া এক বক্তব্যে সিপরাস বলেছেন, গ্রিস তার ইউরোপীয় ঋণদাতাদের সঙ্গে দরাদরির কঠিন সময় পার করে এসেছে। এখন দেশবাসীর কাছে তাদের সিদ্ধান্ত জানতে চাওয়া তার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।

 তিনি বলেন, আমি ও আমার সরকারের পদত্যাগপত্র জমা দেয়ার জন্য প্রেসিডেন্টের কাছে যাব।

 তিনি বলেন, আমি এবং আমার সরকার যে লড়াই করেছি তার জন্য আমি গর্বিত। গ্রিসের মানুষের ওপর সিদ্ধান্ত নেয়ার ভার ছেড়ে দিচ্ছি।

 এ বছরের জানুয়ারি মাসে আলেক্সিস সিপরাস যখন নির্বাচনে জেতেন তখন গ্রিসের মানুষের কাছে তিনি ব্যয়-সংকোচনের বিরুদ্ধে অবস্থান করবেন বলেই মনে করেছেন অনেকে। মাত্র সাত মাস আগে নির্বাচনে জিতে ক্ষমতায় আসা সিপরাস তৃতীয় বেইলআউট নিশ্চিত করার জন্য নিজের দলের সদস্যের মধ্যেই বিরোধিতার মুখে পড়েন।

 কিন্তু সাত মাসে অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। ইউরোপীয় ঋণদাতাদের কাছ থেকে তৃতীয় আর্থিক সহায়তা প্যাকেজ নিশ্চিত করা ও গ্রিসকে ইউরো জোনে রাখার জন্য তাকে ব্যয় সংকোচন, কর বৃদ্ধি, পেনশন কমানোসহ বেশ কিছু কঠিন পদক্ষেপ নিতে হয়েছে।

 এদিকে নির্বাচনের তারিখ ঠিক না হলেও ২০ সেপ্টেম্বর এই নির্বাচন হতে বলে একটি সম্ভাব্য তারিখ শোনা গিয়েছিল।

 নির্বাচনের আগে একটি তত্বাবধায়ক সরকার দায়িত্ব নেবে। গ্রিসের সংবিধান অনুযায়ী একটি সরকার গঠনের পর যদি তা এক বছরের মধ্যেই পদত্যাগ করে তাহলে প্রেসিডেন্ট দ্বিতীয় বৃহত্তম দলকে একটি প্রশাসন তৈরি করতে বলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত