আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

যে কারণে পুতিনের প্রশংসায় ভাসলেন ইমরান খান

যে কারণে পুতিনের প্রশংসায় ভাসলেন ইমরান খান

বিশ্বনবী সা: সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দিয়েছেন তার ভূঁয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান। প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, নবী মুহাম্মাদ সা:-এর অবমাননাকে কখনো ‘বাক স্বাধীনতার চর্চা’ বলে মেনে নেয়া যায় না।

তিনি বৃহস্পতিবার মস্কোয় তার বার্ষিক সংবাদ সম্মেলনে আরো বলেন, নবী সা:-এর অবমাননা ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। রুশ প্রেসিডেন্ট বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে বিশ্বে উগ্রবাদ ও ঘৃণা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।

এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট পুতিনের এ বক্তব্য সমর্থন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি লিখেছেন, আমি প্রেসিডেন্ট পুতিনের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি যিনি আমার এই বার্তাকে সমর্থন করেছেন যে, মহানবী সা:-এর অবমাননা কোনো অবস্থায় ‘মত প্রকাশের স্বাধীনতা’ নয়।

তিনি আরো বলেন, আমাদের উচিত পুতিনের বার্তাটি অমুসলিম নেতাদের সামনে তুলে ধরা যাতে ইসলাম-ভীতি ছড়িয়ে দেয়ার অপচেষ্টা প্রতিহত করা যায়।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত