আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

জাতিসঙ্ঘের খাদ্য গুদাম লুট, সুদানের উত্তর দারফুরে কারফিউ জারি

জাতিসঙ্ঘের খাদ্য গুদাম লুট, সুদানের উত্তর দারফুরে কারফিউ জারি

সুদানের উত্তর দারফুরে জাতিসঙ্ঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক খাদ্য গুদামে অজ্ঞাত বন্দুকধারীদের লুটপাটের ঘটনায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে এই সংবাদ জানানো হয়।

এর আগে বুধবার জাতিসঙ্ঘের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, উত্তর দারফুরের রাজধানী আল ফাশেরের খাদ্য গুদাম থেকে এক হাজার সাত শ’ টনের বেশি খাদ্য অজ্ঞাত বন্দুকধারীরা লুট করে। লুট করা খাবারে মোট সাত লাখ ৩০ হাজার দুর্দশাগ্রস্ত মানুষের এক মাসের খোরাকির ব্যবস্থা হতো।

জাতিসঙ্ঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক খারদিয়াতা লো এন’দিয়াইয়ে বিবৃতিতে বলেন, ‘সুদানের প্রতি তিনজনে একজনের মানবিক সহায়তার প্রয়োজন। এই ধরনের হামলা দুর্গত মানুষকে সহায়তা দিতে আমাদের সক্ষমতাকে প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত করেছে।’

তিনি বলেন, ‘আমরা সুদানের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সুদানজুড়ে মানবিক সহায়তা সংশ্লিষ্ট স্থাপনা ও সম্পদের রক্ষা ও নিরাপত্তা দেয়ায় যথার্থ পদক্ষেপ নেয়ার।’

এদিকে দারফুর অঞ্চলের গভর্নর মিনি মিনায়ি এই ঘটনাকে ‘বর্বর কর্মকাণ্ড’ বলে এক টুইট বার্তায় নিন্দা জানিয়েছেন। একইসাথে ঘটনার সাথে জড়িতদের ‘বিচারের মুখোমুখি’ করা হবে বলে টুইট বার্তায় জানান তিনি।

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস লুটপাটের ঘটনায় সুদানের সরকারের কাছে দেশে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আল ফাশেরে জাতিসঙ্ঘের প্রকল্পের কাজে নিরাপদ পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।

গত বছরের ৩১ ডিসেম্বর দারফুরে জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশন আনুষ্ঠানিকভাবে সমাপ্তের ঘোষণা করা হয়। ২০০৩ সালে অঞ্চলটিতে সহিংসতার জেরে জাতিসঙ্ঘ এই অঞ্চলে শান্তি মিশনের কার্যক্রম শুরু করে।

তবে শান্তি মিশনের কার্যক্রম শেষ হলেও ওই অঞ্চলে জাতিসঙ্ঘ মানবাধিকার কার্যক্রম অব্যাহত রেখেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত