আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রের মডেল দূতাবাস পুড়িয়ে দিলেন ইরাকিরা

যুক্তরাষ্ট্রের মডেল দূতাবাস পুড়িয়ে দিলেন ইরাকিরা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইরাকের রাজধানী বাগদাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ-সমাবেশ করেছে এবং তারা যুক্তরাষ্ট্রের একটি মডেল দূতাবাস আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে।

গতকাল (শুক্রবার) ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোনের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ওই এলাকায় মার্কিন দূতাবাসসহ বিশ্বের বহু দেশের দূতাবাস ও গুরুত্বপূর্ণ সরকারি দফতর অবস্থিত। বিক্ষোভকারীরা জাতীয় পতাকা এবং বিভিন্ন ধরনের ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। একই সাথে তারা জেনারেল সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসের ছবি বহন করেন।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের এই দুই গুরুত্বপূর্ণ কমান্ডারকে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হত্যা করে।

গতকালের বিক্ষোভ সমাবেশে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের দূতাবাসের অনুরূপ একটি নকল দূতাবাস তৈরি করে তা পুড়িয়ে দেন। যুক্তরাষ্ট্রের সেনাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ঘৃণা ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ইরাকের জনগণ এই দূতাবাস পুড়িয়ে দেন। ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত