আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

মাস্ক পরার বাধ্যবাধকতা থাকছে না যুক্তরাজ্যে

মাস্ক পরার বাধ্যবাধকতা থাকছে না যুক্তরাজ্যে

করোনাকালীন বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য, তুলে নেয়া হয়েছে বাড়িতে বসে কাজ করার নির্দেশনাও। বুধবার (১৯ জানুয়ারি) এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন, যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা। এর ফলে ব্রিটেনে আর মাস্ক পরার বাধ্যবাধকতা থাকছে না।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণায় বলেন,আগামী সপ্তাহ থেকে প্ল্যান বি’র বিধিনিষেধ কার্যকর থাকবে না। এ ছাড়া ৬০ বছরের বেশি বয়সী ৯০ শতাংশ ব্রিটিশকে বুস্টার ডোজ দেয়া হয়েছে। সে জন্য এ সংক্রান্ত কড়াকড়ি শিথিল করছে সরকার।

ওমিক্রন ঠেকাতে সরকারের প্ল্যান বি বাস্তবায়নের ফলে বুস্টার ডোজ প্রয়োগের সময় পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, আমরা ইউরোপের মধ্যে সবচেয়ে দ্রুত বুস্টার ডোজ প্রয়োগের কর্মসূচি বাস্তবায়ন করেছি।

আবার গার্ডিয়ান বলছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর করোনা পাসের বাধ্যবাধকতা থাকবে কিনা, তা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ব্যাপার। তবে ২৭ জানুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষ ও গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে না।

এদিকে আশার বাণী শোনালেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। তিনি বলেন, দ্রুত ছড়াতে থাকা ওমিক্রন ভ্যারিয়েন্ট করোনাভাইরাসের মহামারি পর্যায়ের অবসান ঘটিয়ে একে স্থানীয় পর্যায়ের সাধারণ রোগের পর্যায়ে নামিয়ে আনতে পারে। মার্কিন এই শীর্ষ রোগ বিশেষজ্ঞ সোমবার ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত