আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

পারমাণবিক অস্ত্র মজুদে তৃতীয় হচ্ছে পাকিস্তান!

পারমাণবিক অস্ত্র মজুদে তৃতীয় হচ্ছে পাকিস্তান!

আগামী ১০ বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র মজুদে বিশ্বের তৃতীয় অবস্থানে চলে যেতে পারে পাকিস্তান। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত প্রতিবেদনসহ অন্যান্য রিপোর্ট অনুযায়ী বর্তমানে পারমাণবিক অস্ত্র মজুদে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও চীনের পরে পাকিস্তান অবস্থান করছে। অন্যদিকে ভারতের চেয়ে কিছুটা এগিয়ে আছে দেশটি।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ১০০টি পারমাণবিক যুদ্ধাস্ত্রের বিপরীতে পাকিস্তানের রয়েছে ১২০টি। আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে পাকিস্তানের এই যুদ্ধাস্ত্র অন্তত ৩৫০টিতে পৌঁছাতে পারে। আর এটি হলে পাকিস্তান তৃতীয় অবস্থানে চলে আসবে।
 
আন্তর্জাতিক শান্তি বিষয়ক কার্নেগি এনডাওমেন্ট ও স্টিমসন সেন্টারের প্রতিবেদনের সূত্রে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আগামী বছরগুলোতে পাকিস্তানের কাছে অতি-সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় ধরনের মজুদ থাকায় দেশটির পক্ষে দ্রুত স্বল্পমাত্রার পারমাণবিক অস্ত্র তৈরিতে এগিয়ে থাকা সম্ভব। অন্যদিকে ভারতের কাছে রয়েছে সমৃদ্ধ প্লুটোনিয়ামের বিশাল মজুত, যা উচ্চ ক্ষমতার পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগানো সম্ভব। তবে সেখানে প্লুটোনিয়ামের বেশির ভাগই অভ্যন্তরীণ ক্ষেত্রে ব্যবহারযোগ্য জ্বালানি উত্পাদনে ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করা হয়।


শেয়ার করুন

পাঠকের মতামত