আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

টয়লেট ব্যবহার করলে অর্থ দেয়া হয় যেখানে

টয়লেট ব্যবহার করলে অর্থ দেয়া হয় যেখানে

ভারতে খোলা স্থানে মলত্যাগ ঠেকাতে সরকারের নানামুখী উদ্যোগ চোখে পড়ছে। দেশটির গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের কর্তৃপক্ষ একটি প্রকল্প চালু করেছে, যেখানে শিশুদেরকে টয়লেট ব্যবহারের বিনিময়ে অর্থ দেয়া হচ্ছে।
শহরের চন্ডোলিয়া নামে একটি এলাকার কয়েকটি বস্তির অভিজ্ঞতার ভিত্তিতে গুজরাটস্যানিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান অনিল প্রজাপতি বলছেন, 'আমরা গন-শৌচাগার বানিয়েছি, কিন্তু মানুষ সেটা ব্যাবহার করে না'।
'কারো কারো ধারণা টয়লেটের ভেতরে ডাইনি রয়েছে। আবার কেউবা মনে করে টয়লেটে গেলে তাদের সন্তানদের অপহরণ করা হবে। এরা গ্রাম থেকে এসেছে বলে টয়লেট ব্যবহারের অভ্যাসই এদের নেই'।
এই প্রেক্ষাপটে আহমেদাবাদের পৌর কর্তৃপক্ষ শহরের অর্ধেকের মতো গণ-শৌচাগার থেকেই প্রবেশমূল্য সংগ্রহ বন্ধ করে দেয়।
কিন্তু তার পরেও কিছু শিশুকে দেখা গেল গণ-শৌচাগারগুলোর সামনেই খোলা জায়গায় মল ত্যাগ করতে। পরবর্তীতে পৌর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় শিশুদেরকে টয়লেট ব্যবহারের বিনিময়ে প্রতিদিন এক রূপি করে দেয়া হবে।
একই সাথে শিশুদেরকে উদ্বুদ্ধ করবার জন্য টয়লেট ব্যবহারের বিনিময়ে চকোলেটও দেয়া হচ্ছে শহরটিতে। প্রাথমিকভাবে এই প্রকল্পে সুফল পাওয়া যাচ্ছে এবং কর্তৃপক্ষ এখন বড়দেরকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসার চিন্তা করা হচ্ছে।
জাতিসংঘের হিসেবে বিশ্বে একশো কোটি মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করে, এর মধ্যে ষাট কোটি মানুষই রয়েছে ভারতে।



শেয়ার করুন

পাঠকের মতামত