আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

ভাইয়ের পরকীয়ার বিচারে ২ বোনকে গণধর্ষণের নির্দেশ!

ভাইয়ের পরকীয়ার বিচারে ২ বোনকে গণধর্ষণের নির্দেশ!

ভারতে বিবাহিত এক নারীর সঙ্গে সম্পর্কের কারণে তার ২ বোনকে গণধর্ষণের নির্দেশ দিয়েছে গ্রামের খাপ পঞ্চায়েত! ভারতের রাজধানী দিল্লী থেকে কিছুটা দুরে বাঘপুত জেলার একটি গ্রামে ঘটেছে এমন লোমহর্ষক ঘটনা।
রবি নামক এক ব্যক্তি তার চেয়ে উচ্চ শ্রেণীর এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে তাকে নিয়ে পালিয়ে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি প্রেমিকযুগল ফিরে না আসে তাহলে রবির ২ বোনকে গণধর্ষণের নির্দেশ দেয় পঞ্চায়েত। শুধু শারীরিকভাবে চরম লাঞ্চণার এই শাস্তির আদেশেই ক্ষান্ত হয়নি গ্রামটির শুধুমাত্র পুরুষদের দ্বারা গঠিত অনির্বাচিত এই পরিষদ। এই দু'জন নারীর মুখে কালি মেখে তাদেরকে নগ্ন করে গ্রামটির রাস্তায় ঘুরানোর রায়ও দেয়া হয় বিচারে।
এই বিচারের পর গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে রবির পরিবার। এই বিষয়ে হস্তক্ষেপ এবং দুই বোনকে রক্ষার জন্য  ভারতের প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
আরজিতে অ্যামনেস্টির পক্ষ থেকে বলা হয়েছে, এরকম অনির্বাচিত গ্রাম্য পরিষদ ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে। এই ঘৃণ্য বিচারকে কোনভাবেই ন্যায়সঙ্গত বলা যাবে না। এটা ন্যায্য নয়। এটা ঠিক নয়। এটা আইনবিরোধী।


শেয়ার করুন

পাঠকের মতামত