আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

সৈকতে সিরীয় অভিবাসী শিশুর নিথর দেহ দেখে স্তব্ধ পুরো বিশ্ব

সৈকতে সিরীয় অভিবাসী শিশুর নিথর দেহ দেখে স্তব্ধ পুরো বিশ্ব

সাগর পাড়ে নিথর পড়ে আছে তিন বছরের ছোট্ট এক শিশু। সামাজিক মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ায় ইউরোপ সহ সারা বিশ্বের মানুষ ফেসবুক, টুইটারে ক্ষোভ প্রকাশ করছেন।


লাল টি-শার্ট আর নীল প্যান্ট পরা শিশুটির নাম আয়লান কুর্দি। তুরস্কের এক উপকূলে তার মরদেহ পাওয়া গেছে। সিরিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচতে সেদেশের হাজার হাজার মানুষ দেশ ছেড়ে এখন ইউরোপের দিকে ছুটছেন। এক্ষেত্রে তারা প্রথমে নৌকা করে সাগর পাড়ি দিয়ে তুরস্ক, কিংবা ইটালি ও গ্রিসে পৌঁছচ্ছেন। এমনই এক নৌকা গ্রিস ও তুরস্কের মাঝামাঝি সাগরে ডুবে গেলে ১২ জন সিরীয় নাগরিক নিহত হন। ছোট্ট শিশুটি তাদেরই একজন বলে মনে করা হচ্ছে।


সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা #KiyiyaVuranInsanlik ব্যবহার করে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ চলমান শরণার্থী সংকট সামলাতে ইউরোপের পদক্ষেপের সমালোচনা করেছেন।


শেয়ার করুন

পাঠকের মতামত