আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

শরণার্থীদের জন্য দরজা খুলে দিল অস্ট্রিয়া

শরণার্থীদের জন্য দরজা খুলে দিল অস্ট্রিয়া

শরণার্থীদের জন্য নিজেদের
দরজা খুলে দেয়ার ঘোষণা
দিয়েছে অস্ট্রিয়া। দেশটির
সরকার বলছে, শরণার্থী ও
অভিবাসীরা সেদেশে থাকতে
পারবে বা চাইলে জার্মানিতেও
যেতে পারবে।
এই ঘোষণার পর, অভিবাসীদের
অস্ট্রিয়া সীমান্তে পৌঁছে দিতে
বাস সেবা চালু করেছে হাঙ্গেরি।
শুক্রবার মধ্যরাত থেকেই শরণার্থী
আর অভিবাসীদের অস্ট্রিয়া
সীমান্তে পৌঁছে দিতে শুরু
করেছে হাঙ্গেরি সরকারের
তত্ত্বাবধানে বিশেষ বাসগুলো।
এর আগে মরিয়া শরণার্থীরা পুলিশের
লাইন ভেঙ্গে বেরিয়ে এসে, পায়ে
হেটেই প্রধান সড়ক ধরে অস্ট্রিয়ার
দিকে হাটতে শুরু করে। শরণার্থীদের
সবচেয়ে বড় অংশ এসেছে যুদ্ধ বিধ্বস্ত
সিরিয়া থেকে।
অভিবাসীদের গ্রহণ করতে অস্ট্রিয়া
প্রস্তুত বলে সেদেশের সরকারের
একজন মুখপাত্র ঘোষণা দেয়ার পরপরই
হাঙ্গেরি ঘোষণা দেয় যে, তারা
শরণার্থীদের সীমান্তে পৌঁছে
দেবে।
বুদাপেস্টে রেলস্টেশনে অপেক্ষা
এবং পুলিশের সঙ্গে একটানা
কয়েকদিন মুখোমুখি অবস্থানের পরও
অস্ট্রিয়া বা জার্মানি যাবার অনুমতি
পাননি এই শরণার্থীরা। বরং
তাদেরকে রেজিস্ট্রেশন করানোর
চেষ্টা করছিলো কর্তৃপক্ষ।
কিন্তু কর্তৃপক্ষের সকল চেষ্টা ব্যর্থ
করে দিয়ে, নিজেদের নাম নিবন্ধনের
তোয়াক্কা না করেই তারা পায়ে
হেঁটেই অস্ট্রিয়া সীমান্তের দিকে
রওয়ানা দিয়েছে।
এদের একজন বিবিসিকে বলেছেন,
সীমান্তে না পৌছা পর্যন্ত তারা
হাঁটতে থাকবেন।
এদিকে, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, ইরাক ও
আফগানিস্তান থেকে আসা
শরণার্থীদের মধ্য থেকে ইউরোপের
প্রত্যেক দেশকেই সর্বোচ্চ দুইলাখ
অভিবাসীকে স্থান দেয়ার জন্য
তাগিদ দিয়েছে জাতিসংঘের
শরণার্থী সংস্থা।
কিন্তু বাধ্যতামূলকভাবে
শরণার্থীদের আশ্রয় দিতে রাজি নয়
মধ্য ইউরোপের দেশগুলো। এসব দেশের
মধ্যে রয়েছে পোল্যান্ড, চেক
রিপাবলিকান, স্লোভাকিয়া ও
হাঙ্গেরি। যদিও ওই প্রস্তাবের পক্ষে
রয়েছে জার্মানি ও ফ্রান্স এবং
ইউরোপীয় কমিশন। বিবিসি।

শেয়ার করুন

পাঠকের মতামত