আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ধোঁয়ায় আচ্ছন্ন মালয়েশিয়া : স্কুল বন্ধের নির্দেশ

ধোঁয়ায় আচ্ছন্ন মালয়েশিয়া : স্কুল বন্ধের নির্দেশ

মালয়েশিয়ান কর্তৃপক্ষ ধোঁয়াশার কারণে
রাজধানী কুয়ালালামপুরসহ এর আশপাশের
রাজ্যগুলোতে স্কুল বন্ধের নির্দেশ
দিয়েছে। ইন্দোনেশিয়া থেকে আসা
ধোঁয়ার কারণে বায়ুমণ্ডল আচ্ছন্ন হয়ে
পড়লে মঙ্গলবার এ নির্দেশ দেয়া হয়।
ইন্দোনেশিয়ার বন ও কৃষি জমির নাড়া
পোড়ানো থেকে আসা ধোঁয়ার কারণে
মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বায়ু পরিস্থিতি
গত দু’সপ্তাহ থেকে ভয়াবহ রূপ লাভ করে।
মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী কুয়ালালামপুর
ও আশপাশের তিনটি রাজ্য এবং প্রশাসনিক
রাজধানী পুত্রজায়ার স্কুলসমূহ বন্ধের
নির্দেশ দেন। কারণ এখানকার বায়ুদূষণ
পরিস্থিতি মারাত্মক অস্বাস্থ্যকর পর্যায়ে
রয়েছে।
মঙ্গলবার দেশটির ৫২টিরও বেশি পর্যবেক্ষক
কেন্দ্র বায়ুদূষণ পরিস্থিতিকে অস্বাস্থ্যকর
বলে চিহ্নিত করে।
ইন্দোনেশিয়ার সুমাত্রা ও বর্নিও দ্বীপে
শুষ্ক মৌসুমে বিস্তৃত কৃষি জমির নাড়া
পুড়িয়ে তা পরিস্কার করা হয়। এ থেকে সৃষ্ট
ধোঁয়াশা দেশটির প্রায় প্রতি বছরের
সমস্যা। ইন্দোনেশিয়া সুমাত্রার রিজাউ
প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে।
ধোঁয়ায় আচ্ছন্ন সুমাত্রা ও বোর্নিও
দ্বীপের হাজার হাজার লোক অসুস্থ হয়ে
পড়েছে। ওই এলাকা ও মালয়েশিয়ার
অংশবিশেষে ঘন ধোঁয়ার কারণে ফ্লাইট
বিলম্ব কিংবা বাতিল করা হয়েছে।
মালয়েশিয়ান কর্তৃপক্ষ কয়েকটি এলাকায়
বিনামূল্যে মাস্ক সরবরাহ করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ার ওপর
চাপ রয়েছে। কিন্তু সমস্যা সমাধানে যৌথ
আঞ্চলিক উদ্যোগ ব্যর্থ হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত