আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলার সামরিক সহায়তা

ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলার সামরিক সহায়তা

ছবি: এলএবাংলাটাইমস

ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। বুধবার (২৪ আগস্ট) এই ঘোষণাটি আসতে পারে। মার্কিন কর্মকর্তা মঙ্গলবার এই কথা জানান।

এ সহায়য়া প্যাকেজে কংগ্রেসে পাস হওয়া ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের (ইউএসএআই) তহবিল ব্যবহার করা হচ্ছে। ইউএসএআই বিলে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে বিদ্যমান মার্কিন অস্ত্রের মজুত থেকে অস্ত্র নেওয়ার পরিবর্তে কোম্পানিগুলোর মাধ্যমে অস্ত্র কেনার অনুমোদন দিয়েছে কংগ্রেস।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, অস্ত্রের এই নতুন চালানে আগের সরবরাহ করা অস্ত্রের চেয়ে আলাদা অস্ত্র যুক্ত করা হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। তবে এ চালানে গোলাবারুদ এবং আরও মধ্যমেয়াদি প্রতিরক্ষাব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এ যুদ্ধ প্রাথমিকভাবে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে দীর্ঘমেয়াদি লড়াইয়ে রূপ নিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইতিমধ্যে ইউক্রেনকে ১ হাজার ৬০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, রকেট লঞ্চার ও নির্ভুল হামলার জন্য ব্যবহৃত অস্ত্রশস্ত্রসহ ইউক্রেনকে আরও সমরাস্ত্র সরবরাহের পরিকল্পনা নিয়েছে জার্মানি। আগামী বছর ৫০ কোটি ডলারের এসব অস্ত্র সরবরাহ করা হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত