আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার দায় পাকিস্তানকে নিতে হবে, ঘোষণা আফগানিস্তানের

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার দায় পাকিস্তানকে নিতে হবে, ঘোষণা আফগানিস্তানের

ছবি: এলএবাংলাটাইমস

গজুলাইয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন হামলা চালিয়ে আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে হত্যা করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্রের ড্রোন পাকিস্তান তাদের আকাশসীমা দিয়ে আফগানিস্তানে ঢুকতে দিচ্ছে বলে অভিযোগ করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার।

আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী রোববার প্রতিবেশী দেশের দিকে আঙুল তুললেও পাকিস্তান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। খবর আনাদোলুর।

কাবুলে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেন, যুক্তরাষ্ট্রের ড্রোন পাকিস্তান হয়ে আফগানিস্তানে প্রবেশ করছে।

আমাদের হাতে এ বিষয়ে আরো তথ্য আছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছে।

আমরা পাকিস্তানকে বলছি, আমাদের বিরুদ্ধে আপনাদের আকাশসীমা ব্যবহার করতে দেবেন না।

প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুবের রোববারের এ বক্তব্যের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো সাড়া মেলেনি।

ইয়াকুবের মন্তব্য এমন সময়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে যখন আফগান তালেবান গোষ্ঠী পাকিস্তান এবং পাকিস্তানি একটি তালেবান গোষ্ঠীর মধ্যে আলোচনার মাধ্যমে মধ্যস্ততা করতে চাইছে।

আফগানিস্তান বাণিজ্যিকভাবেও পাকিস্তানের ওপর অনেকটাই নির্ভরশীল। দীর্ঘ যুদ্ধের কারণে আগে থেকেই নাজুক আফগানিস্তানের অর্থনীতি তালেবান ক্ষমতায় আসার পর এখন ধসে পড়ার অবস্থায় রয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত