আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানির নিচে

বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানির নিচে

ঐতিহাসিক বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ সম্পূর্ণভাবে তলিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির জলবায়ুবিষয়কমন্ত্রী শেরি রেহমান।

বিধ্বংসী আকস্মিক বন্যায় রাস্তা, বাড়িঘর এবং ফসল ভেসে গেছে। পুরো পাকিস্তানজুড়ে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে।

শেরি রেহমান বলেন, এটি একটি বিশাল সমুদ্র। পানি সরে যাওয়ার মতো কোনো খালি জায়গা নেই। এ অবস্থাকে ‘অকল্পনীয় পর্যায়ের সংকট’ বলে অভিহিত করেছেন তিনি।

কর্মকর্তাদের মতে, জুনে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ১৩৬ জন মারা গেছে।

এ বছর এক দশকের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং এ জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে সরকার।

শেরি রেহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, আক্ষরিক অর্থে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এই মুহূর্তে পানির নিচে। আমাদের অতীতের প্রতিটি সীমা কিংবা প্রতিটি রেকর্ড ভেঙে দিয়েছে এবারের বন্যা। আমরা আগে এমন কিছু দেখিনি।

সোমবার কর্মকর্তারা জানান, বন্যায় শুধু গত ২৪ ঘণ্টায় ৭৫ জন মারা গেছেন। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বিবিসিকে বলেন, নিহতদের এক-তৃতীয়াংশ শিশু বলে ধারণা করা হচ্ছে। আমরা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছি। ৩ কোটি ৩০ লাখের বেশি পাকিস্তানি, প্রতি সাতজনের মধ্যে একজন ঐতিহাসিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত