আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন

শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন

শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ৯১ বছর বয়সে মারা গেছেন। তিনি স্নায়ুযুদ্ধের শান্তিপূর্ণ অবসান ঘটিয়েছিলেন।

১৯৮৫ সালে ক্ষমতা গ্রহণ করেছিলেন গর্বাচেভ। তৎকালীন সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নকে বিশ্বের কাছে উন্মুক্ত করেছিলেন এবং সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তিনি সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়াকে রোধ করতে পারেননি, যেখান থেকে আধুনিক রাশিয়ার উদ্ভব ঘটেছিল।

গর্বাচেভের প্রতি বিশ্বব্যাপী শ্রদ্ধা জানানো হয়েছে। জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, তিনি ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছেন।

দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন গর্বাচেভ। তিনি মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাম্প্রতিক বছরগুলোতে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, জুনে কিডনি রোগে আক্রান্ত হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও তার মৃত্যুর কারণ এখনও ঘোষণা করা হয়নি।

গর্বাচেভের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে এ তথ্য জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন গর্বাচেভকে একজন বিশ্বস্ত ও সম্মানিত নেতা হিসেবে প্রশংসা করে বলেছেন, তিনি মুক্ত ইউরোপের পথ খুলে দিয়েছেন। তার অবদান আমরা কখনো ভুলব না।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন গর্বাচেভের সাহস ও সততার প্রশংসা করে বলেন, ইউক্রেনে পুতিনের আগ্রাসনের সময়েও সোভিয়েত সমাজকে উন্মুক্ত করার জন্য গর্বাচেভের অক্লান্ত প্রতিশ্রুতি আমাদের সবার কাছে একটি উদাহরণ হয়ে আছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত