আপডেট :

        দুই পরকীয়া সম্পর্কের অভিযোগে চাপে এনভিডিয়া প্রধান, সিইও পদ হারানোর আশঙ্কা জেনসেনের

        নির্বাচনে বড় ধাক্কার পর ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে লড়াই

        মিসিসিপিতে রিপাবলিকান সিনেটরকে হারিয়ে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট স্কট কলম

        ফ্লোরিডা উপকূলে ইচ্ছাকৃতভাবে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস

        নিউইয়র্কে তিনতলা ভবন ধ সে নি হত অন্তত দুই, আ হত ১৭ জন

        নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় মিলল শিশুর সন্ধান

        ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন দুই চীনা শিক্ষার্থী

        ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে শীতের গরম রাখার খরচ বাড়ছে, হিটিং অয়েলে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

        বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ

        কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে

        ৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

উইঘুর মুসলিমদের ওপর নিপীড়নের বিশ্বাসযোগ্য প্রমাণ আছে : জাতিসংঘ

উইঘুর মুসলিমদের ওপর নিপীড়নের বিশ্বাসযোগ্য প্রমাণ আছে : জাতিসংঘ

চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী উইঘুর মুসলিমদের ওপর চীনের করা নিপীড়নের ‘বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ’ পাওয়া গেছে। এসব তথ্য–প্রমাণ সম্ভাব্য ‘মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের পর্যায়ে পড়ে। জাতিসংঘের বহুল প্রতীক্ষিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদনটি প্রকাশ না করার আহ্বান জানিয়েছিল চীন। বেইজিং প্রতিবেদনটিকে পশ্চিমা শক্তিগুলোর ‘প্রহসনের আয়োজন’ বলেও মন্তব্য করেছে।

প্রতিবেদনে উইঘুর মুসলিম ও অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পর্যালোচনা করা হয়েছে। এসব অভিযোগ অস্বীকার করে আসছে চীন।

তবে তদন্তকারীরা বলছেন, তাঁরা নিপীড়নের ‘বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ’ উদ্‌ঘাটন করেছেন, যা সম্ভাব্য ‘মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের পর্যায়ে পড়ে। তাঁরা অভিযোগ করেন, সংখ্যালঘুদের অধিকার হরণ করতে চীন অস্পষ্ট জাতীয় নিরাপত্তা আইন ব্যবহার করছে এবং ‘বিধিবহির্ভূত আটকের ব্যবস্থা’ প্রতিষ্ঠা করেছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেটের কার্যালয় এই প্রতিবেদন প্রকাশ করে। হাইকমিশনার হিসেবে তাঁর চার বছর দায়িত্ব পালনের শেষ কর্মদিবসে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, যৌন ও লিঙ্গভিত্তিক বৈষম্যসহ বন্দীরা বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। অন্যদের ওপর বৈষম্যমূলক পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ নীতি চাপিয়ে দেওয়া হয়েছে বলে তাঁরা দাবি করেছেন।

জাতিসংঘের সুপারিশে বলা হয়েছে, চীন অবিলম্বে যেন ‘বিধিবহির্ভূতভাবে স্বাধীনতাবঞ্চিত সব ব্যক্তিকে’ মুক্তি দেওয়ার জন্য পদক্ষেপ নেয়। বেইজিংয়ের কিছু কর্মকাণ্ড ‘কমিশনের কাছে মানবতাবিরোধী অপরাধসহ আন্তর্জাতিক অপরাধের’ পর্যায়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জিনজিয়াংয়ে ১ কোটি ২০ লাখের বেশি উইঘুরের বসবাস, যাদের অধিকাংশই মুসলিম। সেখানকার অমুসলিম সম্প্রদায়ের লোকজনও ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে বলেছে জাতিসংঘ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত