আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

বন্যাকবলিত পাকিস্তানে মানবিক সঙ্কটের মাত্রা নজিরবিহীন

বন্যাকবলিত পাকিস্তানে মানবিক সঙ্কটের মাত্রা নজিরবিহীন

জাতিসঙ্ঘের এজেন্সিগুলো পাকিস্তানে বন্যার কারণে গৃহহীন ও অসহায় লাখ লাখ মানুষকে সহায়তা দেয়ার লক্ষ্যে ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য দ্রুত ত্রাণসামগ্রী ও কর্মীদের প্রস্তুত করছে।

গত জুন মাস থেকে পাকিস্তানে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে দেশটিতে বন্যা হয়ে এর এক-তৃতীয়াংশই পানিতে প্লাবিত হয়। জাতিসঙ্ঘ জানিয়েছে, ১ হাজার ১০০ জনেরও বেশি লোক মারা গেছে। ৬ হাজারেরও বেশি লোক আহত হয়েছেন, ৩ কোটি ৩০ হাজার গৃহহীন হয়ে পড়েছে এবং লাখ লাখ ভবন ও অবকাঠামোর ক্ষতি বা তা ধ্বংস হয়ে গেছে।

ত্রাণ সংস্থাগুলো বলছে, সেতুগুলো ভেঙ্গে যাওয়ায় এবং রাস্তাঘাটগুলো কর্দমাক্ত হওয়ায় সঙ্কট কবলিত অনেক মানুষের কাছে পৌঁছানোর রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, বন্যার কারণে মানুষের স্বাস্থ্যগত অবস্থার ওপর বিপর্যয়কর প্রভাব ফেলছে।

পাকিস্তানে ডব্লিউএইচও'র প্রতিনিধি পালিথা মহিপালা বলেন, বড় ধরনের স্বাস্থ্যগত ঝুঁকি দেখা দিচ্ছে এবং আগামী মাসগুলোতে আরো বৃষ্টিপাতে আশঙ্কা থাকায় এই পরিস্থিতি অব্যাহত থাকবে।

রাজধানী ইসলামাবাদে বক্তব্য রাখতে গিয়ে তিনি সতর্ক করেছেন, নিরাপদ পানি ও অপরিচ্ছন্নতার কারণে শিবিরগুলোতে রোগের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য মানুষের কাছে প্রয়োজনীয় সরঞ্জামের নেই।

মহিপালা বলেন, ডায়রিয়াজনিত রোগ, ত্বকের সংক্রমণ, শ্বাসনালীর সংক্রমণ, ম্যালেরিয়া এবং ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ার কারণে ইতোমধ্যে ব্যাপক স্বাস্থ্যগত উদ্বেগের কথা জানানো হয়েছে। বৃষ্টি অব্যাহত রয়েছে এবং অনুমান করা হচ্ছে যে আগামী দিনগুলোতে বন্যা আরো খারাপ আকার ধারণ করবে। যা মানবিক ও জনস্বাস্থ্যের উপর আরো বেশি নেতিবাচক প্রভাব ফেলবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত