আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ভারতকে হটাতে প্রয়োজনে চীনের সাহায্য নেবে নেপাল

ভারতকে হটাতে প্রয়োজনে চীনের সাহায্য নেবে নেপাল

ভারতের বিরুদ্ধে আর্থিক অবরোধের অভিযোগ তুলে তাদের কড়া অবস্থান স্পষ্ট করল নেপাল। বুধবার এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাতকারে নেপালের উপ-প্রধানমন্ত্রী বামদেব গৌতম বলেন, তার সরকার স্থলপথে চীন থেকে অত্যাবশ্যকীয় পণ্য আনার চেষ্টা চালাবে। এ ছাড়া আকাশ ও সমুদ্রপথেও এই উদ্যোগ চলবে গৌতম আরও বলেন, নেপালের তিনটি প্রধান দল প্রধানমন্ত্রী সুশীল কৈরালাকে প্রস্তাব দিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নেপালের সমস্যা জানাতে বিশেষ দূত পাঠানো হোক। গৌতমের মতে, ভারতকে বোঝানো হবে নেপালে তাদের রফতানিও ব্যাহত হচ্ছে। তাতেও কাজ না হলে চীনের উপরেই নির্ভর করতে হবে। এবং চীনের মাধ্যমেই অন্যান্য দেশ থেকে জোগানের ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি গৌতম বলেন, এ বছরের এপ্রিল মাসে ভূমিকম্পের পর চিনের সঙ্গে যোগাযোগের যে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয় সেটির মেরামতির কাজ শীঘ্রই শুরু হবে। গত ২০ সেপ্টেম্বর, নেপালের নতুন সংবিধান পার্লামেন্টে গৃহীত হওয়ার পর থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ চালাচ্ছে তরাই অঞ্চলের মদেশি ও থারু সম্প্রদায়। ভারত সরকারও নেপালকে তাদের নতুন সংবিধানে অন্তত সাতটি জায়গায় সংশোধনী আনতে অনুরোধ করেছে।এর ফলে ভারত-নেপাল সীমান্তের বেশ কিছু জায়গায় আটকে পড়েছে নেপাল অভিমুখী পণ্যবাহী ট্রাক। নেপালের প্রয়োজনীয় পণ্যের শতকরা ৭০ ভাগ আসে ভারত থেকেই। এই পরিস্থিতির বিশ্লেষণ করতে গিয়ে ভারতের তীব্র সমালোচনা করে ইউএমএল নেতা কে পি ওলি বলেন, রান্নার গ্যাস নেই, আনাজ, জ্বালানিও বেপাত্তা। ভারতের সঙ্গে এমন বন্ধুত্ব আমাদের দরকার নেই।অন্য দিকে বুধবার, কাঠমান্ডুতে এক সাংবাদিক সম্মেলনে ভারতের রাষ্ট্রদূত রঞ্জিত রায় স্পষ্ট ভাবে জানিয়ে দেন নেপালের ওপর ভারত কোনো ‘আর্থিক অবরোধ’ চাপায়নি। এর পাশাপাশি নেপালে ক্রমবর্ধমান ভারত-বিরোধী বিক্ষোভ, মোদির কুশপুত্তলিকা ওভারতের জাতীয় পতাকা পোড়ানো নিয়ে উদ্বেগপ্রকাশ করে তিনি বলেন, এতে কোনো দেশেরই উপকার হবে না।ভারত থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস আসা বন্ধ হয়ে যাওয়ায় নেপালের প্রধান রাজনৈতিকদলের ছাত্র ও যুব সংগঠনগুলি রোজই ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। রায় আরও বলেন, নতুন সংবিধান নিয়ে সমস্যা নেপালের অভ্যন্তরীণ ব্যাপার। মদেশি সম্প্রদায় ও নেপাল সরকারের মধ্যে আলোচনার মাধ্যমেই সমস্যার সুরাহা হতে পারে। আমরা শুধু চাই এই নতুন সংবিধান সবার কাছে গ্রহণযোগ্য হোক। সূত্র: সংবাদ সংস্থা। 

শেয়ার করুন

পাঠকের মতামত