আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পুতিন-বাইডেন বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করবে না রাশিয়া

পুতিন-বাইডেন বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করবে না রাশিয়া

এলএবাংলাটাইমস

আসন্ন জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করবে না রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একথা বলেছেন।

ল্যাভরভ বলেন, আমরা বারবার বলেছি যে আমরা কখনও বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করি না। যদি কোনও প্রস্তাব আসে আমরা তা বিবেচনা করব।

তিনি বলেছেন, শান্তি আলোচনা সম্পর্কে যে কোনও পরামর্শ শুনতে আগ্রহী রাশিয়া।

এমন সময় ল্যাভরভ বাইডেনের সঙ্গে বৈঠকের প্রস্তাব পেলে তা প্রত্যাখ্যান না করার কথা জানালেন যখন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের আলোচনার জন্য মধ্যস্থতা করছেন। বৃহস্পতিবার পুতিনের সঙ্গে বৈঠক করবেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

মস্কো ও কিয়েভ উভয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তুরস্কের। চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতা করে আসছে দেশটি। জুলাই মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির চুক্তি হয়েছে।

সেপ্টেম্বরে পুতিনের প্রতি আহ্বান জানিয়ে এরদোয়ান বলেছিলেন, শান্তি আলোচনার পথকে আরেকটি সুযোগ দেওয়ার জন্য।

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ রবিবার বলেছে, যুদ্ধ অবসানে উভয়পক্ষের উচিত আলোচনার একটি পথ খুঁজে বের করা।

ল্যাভরভের মন্তব্যে আলোচনার ইঙ্গিত থাকলেও ইউক্রেন সংঘাতে ‘ক্রমবর্ধমান সম্পৃক্ততার’ কারণে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে ‘পাল্টা ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।

সাত মাস ধরে ইউক্রেনে রুশ আক্রমণ চলমান থাকায় পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা ক্রমশ বাড়ছে। ক্রিমিয়ায় রুশ নির্মিত সেতুতে হামলার পর সোমবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলার পর ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছেন বাইডেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত