আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইউক্রেনের গুলিতে রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আহত

ইউক্রেনের গুলিতে রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আহত

দক্ষিণে খেরসনের পরে এখন গোলাগুলি হচ্ছে পূর্ব সীমান্তের ডোনেটস্কে। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার সেনাবাহিনীর হাত থেকে দখলকৃত অঞ্চলগুলো কেড়ে নেওয়ার জন্য একটি নতুন অভিযান শুরু করেছে। এ হামলায় আহত হয়েছেন সাবেক রুশ উপ-প্রধানমন্ত্রী। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে ভোলোদিমির জেলেনস্কির বাহিনী বুধবার (২১ ডিসেম্বর) ডোনেটস্ক পুনরুদ্ধারে অভিযান শুরু করে। সেখানে ইউক্রেন সেনাবাহিনীর গোলাবর্ষণে রুশ প্রশাসনের দুই উচ্চপদস্থ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম উপদেষ্টা এবং সে দেশের সাবেক উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন ডোনেটস্কের একটি হোটেলে বৈঠক করছিলেন। এমন সময় হঠাৎ ইউক্রেন সেনাবাহিনীর শেল আছড়ে পড়ে। এতে মস্কো কর্তৃক স্বীকৃত সার্বভৌম ডোনেটস্ক পিপলস রিপাবলিকের প্রধান প্রশাসক রোগজিন ও ভিটালি খোতসেনকো গুরুতর আহত হয়েছেন।

বুধবার জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অস্ত্র ও সহায়তার জন্য আন্তর্জাতিক বিশ্বের কাছে আবেদন জানাতে আমেরিকা সফরে গিয়েছিলেন। তার অনুপস্থিতিতে ইউক্রেনের সেনাবাহিনীর পশ্চাদপসরণ সামরিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ। সাবেক উপ-প্রধানমন্ত্রী রোগোজিন রাশিয়ার অধিকৃত ডোনেটস্ক অঞ্চলের সামরিক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আগে, পুতিন রাশিয়ান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ডোনেটস্ক এবং লুহানস্ক (একত্রে ডনবাস নামে পরিচিত) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। গত কয়েক বছর ধরে মস্কোপন্থী সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী সেখানে সক্রিয় রয়েছে।

তবে মস্কো এখনও ডনবাসে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি। সেপ্টেম্বরের শুরুতে, পুতিনের সরকার গণভোটের মাধ্যমে ইউক্রেনের ডনবাস, সেইসঙ্গে জাপোরিজিয়া ও খেরসন দখলকৃত অঞ্চলগুলোকে সংযুক্ত করার ঘোষণা দেয়। মস্কোর দাবি, ইউক্রেনের ১৫ শতাংশ জুড়ে থাকা এই চারটি অঞ্চলের ৮০ শতাংশেরও বেশি বাসিন্দারা রাশিয়ার সঙ্গে সংযুক্তির পক্ষে ভোট দিয়েছেন। ২০১৪ সালে রাশিয়া অনুরূপ গণভোটের মাধ্যমে দক্ষিণ ইউক্রেনের ক্রিমিয়া দখল করে।

কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই বদলেছে। ইউক্রেনের সেনাবাহিনীর তীব্র প্রতিশোধের কারণে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাশিয়ান সেনাবাহিনী খেরসন থেকে পিছু হটে। এবার কি ডোনেটস্কের পালা?


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত